Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

টেকনোর ডাবল ধামাকা: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি ফোন এলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন মাইলফলক স্পর্শ করতে গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড টেকনো আনুষ্ঠানিকভাবে তাদের দুটি শক্তিশালী প্রোডাক্ট লাইন—ক্যামন ৫০ সিরিজ এবং পোভা কার্ভ ২ ফাইভ-জি উন্মোচন করেছে। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত এক ইভেন্টে অসাধারণ ফটোগ্রাফি এবং জাদুকরী ব্যাটারি ইনোভেশনের সমন্বয়ে এই স্মার্টফোনগুলো বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। টেকনোর এই নতুন ডিভাইসগুলোতে যুক্ত করা হয়েছে উন্নত এআই (AI) স্যুইট এবং মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি, যা ব্যবহারকারীদের জন্য এক প্রিমিয়াম অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়।

ক্যামন ৫০ মডেলে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাগশিপ সনি এলওয়াইটি-৭০০সি ওআইএস সেন্সরযুক্ত ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ১৪৪ হার্জের প্রোএক্সডিআর ডিসপ্লে। মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর চালিত এই ফোনে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এর ৮জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩০,৯৯৯ টাকা এবং ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩৪,৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সিরিজের ফ্ল্যাগশিপ মডেল 'ক্যামন ৫০ আল্ট্রা ফাইভ-জি' মডেলে রয়েছে ৬০এক্স সুপারজুম এবং ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর, যা ফটোগ্রাফি প্রেমীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরও পড়ুন: স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ বাজারে আনল

গেমার এবং পাওয়ার ইউজারদের জন্য আসা পোভা কার্ভ ২ ফাইভ-জি ফোনে দেওয়া হয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার মেগা ব্যাটারি, যা একবার ফুল চার্জে টানা ৩ দিন ব্যাকআপ দিতে সক্ষম। বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি মাত্র ৭.৪২ মিলিমিটার পাতলা এবং এতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭-আই প্রটেকশনসহ ১৪৪ হার্জের অ্যামোলেড ডিসপ্লে। ডাইমেনসিটি ৭১০০ ফাইভ-জি প্রসেসর এবং ট্রিপল-চিপসেট প্রযুক্তির এই স্মার্টফোনটি দেশব্যাপী টেকনো আউটলেটে মাত্র ৩৬ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) পাওয়া যাচ্ছে।

এজেড