Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

২২ হাজারের ফোন বিক্রি হচ্ছে ১৮ হাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ এএম

পকেটবান্ধব বাজেটে প্রিমিয়াম ফিচার খুঁজছেন? তবে আপনার জন্য সুখবর নিয়ে এলো মোটোরোলা। স্টাইল, পারফরম্যান্স আর প্রোডাক্টিভিটির দারুণ সমন্বয় মটোরোলা এজ ৬০ স্টাইলাস এখন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে। ২২,৯৯৯ রুপিতে লঞ্চ হওয়া এই স্মার্টফোনটি ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ইন্ডিয়ায় মিলছে মাত্র ১৮,৬৮০ রুপিতে। অর্থাৎ, সরাসরি ৪,৩১৯ রুপি সাশ্রয়ের সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

ব্যাংক অফার ও ইএমআই সুবিধা

সরাসরি ছাড়ের পাশাপাশি নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে গ্রাহকরা আরও ১,৫০০ রুপি পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন। যারা এককালীন অর্থ পরিশোধ করতে ইচ্ছুক নন, তাদের জন্য রয়েছে সহজ কিস্তি বা ইএমআই সুবিধা। প্রতি মাসে মাত্র ৬৫৭ টাকা থেকে শুরু হওয়া কিস্তিতে ফোনটি নিজের করে নেওয়া যাবে।

MOTOROLA_INNER

পুরনো ফোন বদলে নতুনটি নেওয়ার সুযোগ

পুরনো স্মার্টফোন বদলে নতুন ফোন নিতে আগ্রহীদের জন্য অ্যামাজন দিচ্ছে বড় সুযোগ। এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় গ্রাহকরা তাদের পুরনো ফোনের ব্র্যান্ড ও কন্ডিশন অনুযায়ী সর্বোচ্চ ১৭,৫০০ রুপি পর্যন্ত ছাড় পেতে পারেন। ফলে কার্যকর মূল্য আরও অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে।

শক্তিশালী ডিসপ্লে ও বিল্ট-ইন স্টাইলাস

এই বাজেটে Motorola Edge 60 Stylus-এর অন্যতম আকর্ষণ হলো এর বিল্ট-ইন স্টাইলাস পেন। নোট নেওয়া বা স্কেচ করার জন্য যা অত্যন্ত কার্যকর। ফোনটিতে রয়েছে:

ডিসপ্লে: ৬.৭ ইঞ্চির pOLED ফুল HD+ ডিসপ্লে।

রিফ্রেশ রেট: ১২০Hz, যা গেমিং ও স্ক্রলিংয়ে দেবে মসৃণ অভিজ্ঞতা।

ব্রাইটনেস: ৩০০০ নিটস পিক ব্রাইটনেস, ফলে কড়া রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যাবে।

MOTOROLA

প্রসেসর ও স্টোরেজ

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী Snapdragon 7s Gen 2 প্রসেসর। এতে রয়েছে ৮জিবি র‍্যাম এবং ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ। যারা বেশি তথ্য সংরক্ষণ করতে পছন্দ করেন, তারা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। ফোনটি পরিচালিত হচ্ছে লেটেস্ট Android 15 ভিত্তিক Moto UI-তে।

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফি প্রেমীদের জন্য পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: ডিএসএলআর ক্যামেরাকে হার মানাবে এই ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

আসছে ‘মোটোরোলা সিগনেচার’

এদিকে মোটোরোলা ভক্তদের নজর এখন ব্র্যান্ডটির আসন্ন প্রিমিয়াম ডিভাইস Motorola Signature-এর দিকে। চলতি বছরের জানুয়ারিতে সিইএস (CES 2026)-এ আত্মপ্রকাশের পর খুব শিগগিরই এটি বাজারে আসছে। উন্নত ডিজাইন ও পেরিস্কোপ টেলিফটো লেন্স সমৃদ্ধ এই ফোনটি হাই-এন্ড স্মার্টফোন বাজারে বড়সড় কম্পিটিশন দেবে বলে ধারণা করা হচ্ছে।

এজেড