তথ্যপ্রযুক্তি ডেস্ক
২০ নভেম্বর ২০২৫, ১০:৫৫ এএম
দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল আউট-অক-হোম (ডিওওএইচ) বিজ্ঞাপন প্ল্যাটফর্ম চাটনিঅ্যাডস সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কফি শপে 'কফি আড্ডা উইথ মার্কেটারস' শীর্ষক একটি মার্কেটিং সেশন আয়োজন করে। সেশনে ইন্ডাস্ট্রি লিডার ও মার্কেটিং পেশাদাররা ডিজিটাল স্টোরিটেলিং এবং ডিওওএইচ কীভাবে গ্রাহকের ধারণা গঠন করতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথি প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এবিএম জাবেদ সুলতান পিয়াস বলেন, ডিজিটাল স্টোরিটেলিং এখন কেবল বার্তা প্রচারের জন্য নয়। এটি এমন একটি অভিজ্ঞতা যা ভোক্তাদের সাথে সরাসরি সংযোগ তৈরি করতে সাহায্য করে। সঠিক কন্টেন্ট স্ট্র্যাটেজির মাধ্যমে ডিওওএইচ ব্র্যান্ডকে নতুন মাত্রায় পৌঁছাতে সক্ষম।
ব্র্যান্ড ও ভোক্তার সংযোগ
প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা দীপ্তি মন্ডল বলেন, ডিজিটাল যুগে ভোক্তারা সেই ব্র্যান্ড খোঁজেন যা বাস্তবতা তুলে ধরে। ডিজিটাল মিডিয়া ও ডিওওএইচ-এর যৌথ ব্যবহার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য সঠিক সময়ে সঠিক বার্তা পৌঁছানোর একটি চমৎকার মাধ্যম।
চাটনিঅ্যাডসের ভবিষ্যৎ পরিকল্পনা
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. এহসানুজ্জামান বলেন, ডিওওএইচ প্রচলিত আউটডোর বিজ্ঞাপন ও ডিজিটাল প্রযুক্তির মধ্যে সংযোগ তৈরি করছে। ডায়নামিক কন্টেন্ট এবং তাৎক্ষণিক মেসেজিংয়ের মাধ্যমে ব্র্যান্ডগুলো এখন ভোক্তাদের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে পারছে।
চাটনিঅ্যাডস বাংলাদেশের প্রথম স্মার্ট প্ল্যাটফর্ম যা ব্র্যান্ড, মার্কেটার ও মিডিয়া মালিকদের জন্য ডিওওএইচ মিডিয়ার কেনাবেচার প্রক্রিয়া সহজ করেছে। প্রোগ্রামেটিক ডিজিটাল স্ক্রিন এবং ঐতিহ্যবাহী বিজ্ঞাপন একসাথে কাজ করছে, ডেটা-ভিত্তিক টার্গেটিং, রিয়েল-টাইম সুবিধা এবং ফলাফল পরিমাপের মাধ্যমে ব্র্যান্ডকে যথাসময়ে, যথাস্থানে সঠিক দর্শকের কাছে পৌঁছে দেয়।
এজেড