images

তথ্য-প্রযুক্তি

১৬ ডিসেম্বরের আগে কেনা সকল মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৬ নভেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু করার প্রক্রিয়া নিয়ে মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে সৃষ্ট উদ্বেগ নিরসনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখের পূর্বে বাংলাদেশের নেটওয়ার্কে ব্যবহৃত সকল মোবাইল হ্যান্ডসেট, তা বৈধ বা অবৈধ কিংবা ডাটাবেইজে পাওয়া যাক বা না যাক—স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে এবং সেগুলোতে নেটওয়ার্ক সংযোগ সচল থাকবে। এই সিদ্ধান্তের ফলে ১৬ ডিসেম্বরের আগে থেকে ব্যবহৃত কোনো মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রইল না।

কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, সকল পুরোনো সেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাওয়ায় ব্যবহারকারীরা নির্বিঘ্নে পরিষেবা ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

584527980_1152598696982213_6245751524053133348_n_(1)

হ্যান্ডসেটের বৈধতা যাচাইয়ের পদ্ধতি

তবে ভবিষ্যতে কোনো মোবাইল হ্যান্ডসেট কেনার আগে সেটির বৈধতা যাচাই করে নেওয়ার জন্য বিটিআরসি নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে অনুরোধ করেছে:

আপনার হ্যান্ডসেটের IMEI নম্বর জানার জন্য ডায়াল করুন *#06#।

তারপর KYD<space> লিখে আপনার মোবাইলের ১৫-সংখ্যার IMEI নম্বরটি লিখুন।

লিখে সেটি ১৬০০২ নম্বরে এসএমএস (SMS) করে পাঠান।

ফিরতি মেসেজের মাধ্যমে আপনি মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।

আরও পড়ুন: আপনার স্মার্টফোনটি বৈধ কিনা কীভাবে জানবেন?

NEIR সম্পর্কিত যেকোনো তথ্য জানার প্রয়োজন হলে বিটিআরসি’র হেল্পডেস্ক নম্বর ১০০-এ কল করে অথবা যেকোনো মোবাইল অপারেটর থেকে *১৬১৬১# ডায়াল করে সংশ্লিষ্ট সেবা নেওয়া যাবে।

এজেড