Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

১০ নভেম্বরের আগে এই কাজ না করলে বন্ধ হয়ে যাবে এক্স অ্যাকাউন্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৪ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X) ঘোষণা করেছে, ১০ নভেম্বর থেকে টুইটার ডটকম (twitter.com) ডোমেইনটি সম্পূর্ণভাবে অবসর নিচ্ছে। তবে এই পরিবর্তনের ফলে বেশিরভাগ ব্যবহারকারীর কোনও সমস্যা হবে না, কিন্তু কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্ট লক হয়ে যেতে পারে—যদি তারা নির্দিষ্ট পরিবর্তনগুলো না করেন।

এক্স সেফটি বিভাগ প্ল্যাটফর্মে এক বার্তায় জানিয়েছে, যেসব ব্যবহারকারী দুই ধাপের নিরাপত্তা যাচাইকরণ (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) এর জন্য হার্ডওয়্যার নিরাপত্তা চাবি বা পাসকি ব্যবহার করেন, তাদের ১০ নভেম্বরের আগে X.com ডোমেইনে প্রশংসাপত্র (ক্রিডেনশিয়াল) পুনরায় নিবন্ধন করতে হবে। সময়সীমার মধ্যে কাজটি না করলে, ওইসব অ্যাকাউন্ট লক হয়ে যাবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘নতুন নিরাপত্তা পরিবর্তনগুলো X.com ডোমেইনের সঙ্গে সংযুক্ত হবে। এর ফলে আমরা টুইটার ডোমেইনটি সম্পূর্ণভাবে বন্ধ করতে পারব।’

X-CORP-SETTLEMENT--0_1761577173235_1761577183661

তারা আরও জানিয়েছে, ‘১০ নভেম্বরের পর, যদি কেউ তাঁদের নিরাপত্তা চাবি (সিকিউরিটি কী) পুনরায় নিবন্ধন না করেন, তবে তাঁদের অ্যাকাউন্ট লক থাকবে যতক্ষণ না তারা—

পুনরায় নিবন্ধন সম্পন্ন করেন,

অন্য কোনও দুই ধাপের নিরাপত্তা পদ্ধতি (২এফএ) বেছে নেন। অথবা, নিরাপত্তা যাচাইকরণ (২এফএ) সম্পূর্ণরূপে বন্ধ করেন।

আরও পড়ুন: ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপে কভার ফটো দেওয়া যাবে

তবে আমরা সর্বদা পরামর্শ দিই, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে দুই ধাপের নিরাপত্তা পদ্ধতি সক্রিয় রাখুন।

এজেড