images

তথ্য-প্রযুক্তি

সিক্রেট চ্যাটের জন্য মেসেঞ্জারের ট্রিকস জানুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২০ অক্টোবর ২০২৫, ১১:০৫ এএম

বিশ্বব্যাপী ফেসবুক মেসেঞ্জার বর্তমানে তৃতীয় সর্বাধিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ, যার মাসিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ৯৮৮ মিলিয়ন। তুলনায় হোয়াটসঅ্যাপ (২ বিলিয়ন) এবং উইচ্যাট (১.২৬ বিলিয়ন) অনেক এগিয়ে থাকলেও, মেসেঞ্জারের রয়েছে কিছু মজার এবং কার্যকর ফিচার যা অনেকেই জানেন না।

এখানে জেনে নিন মেসেঞ্জারের কিছু দারুণ ট্রিকস ও ফিচার, যা আপনার চ্যাটিং অভিজ্ঞতাকে আরও রঙিন ও নিরাপদ করে তুলবে—

Nicknames (ডাকনাম সেট করুন)

মেসেঞ্জার অ্যাপটি খুলুন।

পছন্দের conversation নির্বাচন করুন।

উপরের ডানদিকে থাকা i আইকন-এ ক্লিক করুন।

Nicknames অপশন বাছাই করুন।

যার নাম পরিবর্তন করতে চান, তাকে সিলেক্ট করে নতুন নাম লিখুন।

Set বা Save ক্লিক করুন।

Mute Conversation (চ্যাট নীরব করুন)

মেসেঞ্জার খুলে পছন্দের চ্যাটে যান।

উপরের ডানদিকে থাকা i আইকন-এ ক্লিক করুন।

Mute অপশন সিলেক্ট করুন।

কতক্ষণ কথোপকথন নীরব রাখতে চান, সময় বেছে নিন।

শেষে OK ট্যাপ করুন।

Change Conversation Colors (চ্যাটের রঙ পরিবর্তন)

মেসেঞ্জার খুলে যে কথোপকথনের রঙ পরিবর্তন করতে চান, সেটি খুলুন।

উপরের ডানদিকে থাকা i আইকন-এ ক্লিক করুন।

Theme অপশন বেছে নিন।

পছন্দের রঙ বা থিম সিলেক্ট করুন।

Turn On Dark Mode (ডার্ক মোড চালু করুন)

মেসেঞ্জার অ্যাপটি খুলুন।

উপরের বাম কোণে থাকা আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।

Dark Mode অপশনটি সিলেক্ট করুন।

ON করে দিন।

Secret Conversation (গোপন চ্যাট)

মেসেঞ্জার খুলে পছন্দের বন্ধুর চ্যাটে যান।

উপরের i আইকন-এ ক্লিক করুন।

Go to Secret Conversation অপশন বেছে নিন।

এই মোডে বার্তাগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড, ফলে অন্য কেউ পড়তে পারবে না।

চাইলে বার্তার জন্য অটো-ডিলিট টাইমার সেট করতে পারেন।

আরও পড়ুন: ফেসবুকে ব্লু টিক পাওয়ার উপায়

মেসেঞ্জারের এই ট্রিকসগুলো জানলে আপনার চ্যাটিং হবে আরও নিরাপদ, মজাদার ও ব্যক্তিগত। Nickname, Dark Mode বা Secret Chat—সব ফিচারই আপনার কথোপকথনে আনবে এক নতুন অভিজ্ঞতা।

এজেড