Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

নকিয়া হাইব্রিড ফোন আনল, ৩০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ এই ফিচার ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১২ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ এএম

নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি এই প্রথম হাইব্রিড ফোন এনেছে। যার মডেল এইচএমডি টাচ ফোরজি। যা বাজেট সেগমেন্টের গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।

নতুন এই ফিচার ফোনটিতে রয়েছে ৩.২-ইঞ্চির QVGA টাচ ডিসপ্লে রয়েছে। ফোনটি Unisoc T107 প্রসেসরে চলে, এতে ৬৪ জিবি RAM এবং ১২৮ এমবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৩২জিবি পর্যন্ত মেমোরি এক্সপ্যান্ড করার বিকল্পও রয়েছে, যার ফলে ইউজাররা সহজেই তাঁদের ডেটা এবং ফাইল সংরক্ষণ করতে পারবেন।

এই ফোনটি  কোম্পানির প্রথম হাইব্রিড ফোন যেখানে নতুন Express Chat অ্যাপ রয়েছে। এই অ্যাপটি ভিডিও কল, ভয়েস মেসেজ এবং গ্রুপ চ্যাটের মতো বৈশিষ্ট্য অফার করে। অ্যাপটি ১৩টি ভাষায় উপলব্ধ, যা বিভিন্ন ভাষাভাষীকে সুবিধা দেবে। 

Express Chat অ্যাপটি অ্যানড্রয়েড এবং iOS উভয় স্মার্টফোনেই কাজ করে। এর মানে হল ইউজারদের বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যরা যে স্মার্টফোনই ব্যবহার করুন না কেনও, এতে সহজেই ভিডিও কল করতে, ভয়েস মেসেজ পাঠাতে বা গ্রুপ চ্যাটে যোগ দিতে পারা যাবে।

nokia_q

ডুয়াল সিম সাপোর্ট: ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট রয়েছে এবং এটি RTOS Touch ইন্টারফেসে চলে। এটি অ্যানড্রয়েড ভিত্তিক নয়, তবে এটি ৪জি LTE, VoLTE, Wi-Fi হটস্পট এবং ভিডিও কলিংয়ের মতো উন্নত বৈশিষ্ট্যগুলি অফার করে।

এইচএমডি টাচ ৪জি ফোনটির পেছনে একটি ২-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা রয়েছে যার সঙ্গে একটি LED ফ্ল্যাশ রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ০.৩-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। যার নিচে HMD লোগো রয়েছে। এটিতে একটি ধাতব ইউনিবডি ফিনিশ রয়েছে, এর ডায়মেনশন মাত্র ১০.৮৫ মিমি এবং ওজন ১০০ গ্রাম।

ফোনটিতে ব্লুটুথ ৫.০, জিপিএস, বেইডু, ইউএসবি টাইপ-সি, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, এফএম রেডিও এবং একটি এমপিথ্রি প্লেয়ার রয়েছে। এছাড়াও, ফোনটি আইপি৫২ রেটিংযুক্ত, যার অর্থ এটি পানির ঝাপটায় এবং হালকা বৃষ্টিতেও ভালো থাকবে।

 hmd

সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ১৯৫০ এমএএইচ ব্যাটারি, যা দৈনিক ব্যবহারেও ৩০ ঘন্টা পর্যন্ত চলার দাবি করে। ফোনটি দুটি রঙে পাওয়া যায়: সিয়ান এবং ডার্ক ব্লু, এর দাম ভারতে ৪ হাজার রুপি।

আরও পড়ুন: শাওমি আনছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ‘ডিএসএলআর মানের’ স্মার্টফোন

ফোনটি এইচএমডির অফিসিয়াল ওয়েবসাইট, এইচএমডি.কম-এ পাওয়া যাচ্ছে এবং শিগগিরই অন্যান্য অনলাইন এবং অফলাইন স্টোরগুলিতে পাওয়া যাবে। 

এজেড