তথ্যপ্রযুক্তি ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এএম
প্রযুক্তি বাজারে নতুন মাত্রা যোগ করছে বিলাসবহুল চশমার ব্র্যান্ড রে-ব্যান এবং প্রযুক্তি জায়ান্ট মেটা (ফেসবুক) যৌথভাবে তৈরি করা আই চালিত স্মার্টগ্লাস। এই চশমার মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল ফোন ব্যবহার না করেই ছবি তোলা, ভিডিও রেকর্ডিং, গান শোনা, কল করা এবং হ্যান্ডস-ফ্রি লাইভ অনুবাদ সুবিধা নিতে পারবেন।
এই স্মার্টগ্লাস প্রথম বিশ্বব্যাপী ২০২৩ সালের সেপ্টেম্বরে চালু হয়েছিল। সম্প্রতি এর নতুন ভার্সন আনা হয়েছে। ফলে এখন এটি গ্লোবাল মার্কেটে আরও বেশি বাজারে পৌঁছাতে চলেছে। চশমাগুলো তিনটি মূল ডিজাইনে পাওয়া যাবে—ওয়েফেরার, স্কাইলার এবং হেডলাইনার, যেখানে ব্যবহারকারীরা ২০টিরও বেশি স্টাইল ও রঙ বেছে নিতে পারবেন।

প্রধান বৈশিষ্ট্য:
ভয়েস কমান্ড: কল করা, বার্তা পাঠানো এবং অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ হ্যান্ডস-ফ্রি।
লাইভ অনুবাদ: রিয়েল-টাইমে বিভিন্ন ভাষার অনুবাদ, যেমন ইংরেজি, ফরাসি, ইতালীয় এবং স্প্যানিশ।
ক্যামেরা: ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, যা উচ্চমানের ছবি এবং ভিডিও ধারণের সুবিধা দেয়।
ডিসপ্লে: ‘মেটা রে-ব্যান ডিসপ্লে’, যা ব্যবহারকারীর তথ্য প্রদর্শন করে।
সংযোগ: Wi-Fi 6 এবং ব্লুটুথ ৫.০ সাপোর্ট।
ব্যাটারি ও চার্জিং: বান্ডেল কেসে চার্জিং, একবার চার্জে ৩৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি।
নিরাপত্তা: IPX4 রেটিং, যা জল প্রতিরোধ নিশ্চিত করে।
প্রসেসর: Qualcomm Snapdragon AR1 Gen1, স্মার্টগ্লাসকে দ্রুত ও স্মার্ট করে।

উন্নত প্রযুক্তি:
মেটার 'Connect 2025' ইভেন্টে নতুন প্রজন্মের AI স্মার্টগ্লাসের পরিচয় দেওয়া হয়। এতে উন্নত ইলেকট্রোমাইওগ্রাফি (EMG) প্রযুক্তি, মেটা নিউরাল ব্যান্ড এবং অন্যান্য AI-ভিত্তিক ফিচার রয়েছে। ব্যবহারকারীরা হ্যান্ডস-ফ্রিভাবে ছবি ও ভিডিও তুলতে, এবং সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট শেয়ার করতে পারবেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, লাইভ অনুবাদ এবং ভয়েস কমান্ডের মতো উদ্ভাবনী ফিচার আন্তর্জাতিক প্রযুক্তি বাজারে স্মার্টগ্লাসের চাহিদা বৃদ্ধি করবে। যদিও কিছু ব্যবহারকারী গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন, মেটা তাদের নীতি ব্যাখ্যা করেছে।
আরও পড়ুন: ফোন চুরি ঠেকাবে গুগলের এই ‘গোপন’ ফিচার
এই স্মার্টগ্লাস আন্তর্জাতিক বাজারে শিগগিরই কেনা যাবে।এটি প্রযুক্তি ও ব্যবহারকারীর দৈনন্দিন জীবনের সংযোগকে আরও স্মার্ট ও কার্যকর করবে।
এজেড