Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

অপো ফোনে ছবি তুলে পুরস্কার জেতার সুযোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৫ আগস্ট ২০২৫, ১১:৫৩ এএম

অপো ঘোষণা করেছে ‘নাইটলাইফ রেনোগ্রাফি কনটেস্ট’। রেনো১৪ সিরিজ ফাইভজি ব্যবহারকারীরা রাতের অসাধারণ মুহূর্তগুলো ধরে পুরস্কারের জন্য ছবি তুলতে পারবেন।

প্রতিযোগিতার থিমে থাকবে শহরের আলো, রাতের প্রাকৃতিক সৌন্দর্য, অন্ধকারে স্থাপত্য, পোর্ট্রেট ও রাতের গল্প। প্রতিটি ছবি অবশ্যই অপো স্মার্টফোনে তোলা হতে হবে। সীমিত পরিসরে এডিটিং অনুমোদিত।

f310cbae-b013-406d-a589-debe4af02848

সময়সীমা: ১৯ আগস্ট থেকে ২৭ আগস্ট

বিজয়ী ঘোষণা: ৩১ আগস্ট

পুরস্কার:

গ্র্যান্ড উইনার – নতুন অপো রেনো স্মার্টফোন

দ্বিতীয় স্থান – অপো এনকো এয়ার৪ প্রো

তৃতীয় স্থান – অপো টি-শার্ট ও ফ্রেমড ফটো

চতুর্থ থেকে বিশতম – ফ্রেমড ফটো স্বীকৃতি

8ede6f49-06d6-4403-863a-2a5de14b6e90

রেনো১৪ সিরিজ ফাইভজি-এর ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং এআই লো-লাইট ফটোগ্রাফি রাতের ছবিকে আরও জীবন্ত করে তোলে।

অপো বাংলাদেশ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “ফটোগ্রাফি শুধুমাত্র ছবি তোলার বিষয় নয়। এটি আবেগ ও শিল্পের প্রকাশ। আমাদের কনটেস্ট অংশগ্রহণকারীদের রাতের অন্ধকারেও নিজেদের সৃজনশীলতা দেখানোর সুযোগ দেয়।”

আরও পড়ুন: ভিভো ভি৬০: ফটোগ্রাফি ফোন আনছে ভিভো

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

এজেড