তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪, ১০:২১ এএম
শীতে পানি গরম করার জন্য অনেকেই হিটিং রড বা ইমারসন রড ব্যবহার করেন। দ্রুত পানি গরম করতে এই গ্যাজেটের বিকল্প নেই। তবে এই পদ্ধতিতে পানি গরম করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।
ইলেকট্রিক ডিভাইস বা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার সময় সর্বদা সতর্ক থাকা আবশ্যক। আর যেকোনও মৌসুমে এমনিতেই আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতির উপর নির্ভর করতে হয়। যেমন - শীতের মৌসুমে আমাদের গরম পানির প্রয়োজন হয়। তাই মানুষ গিজার অথবা ওয়াটার হিটার রড ব্যবহার করেন। আর ওয়াটার হিটার রড আবার ইমারসন রড নামে পরিচিত। আর এটি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতামূলক কিছু পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক।

পুরনো রড নয়
পানি গরম করার জন্য পুরনো ওয়াটার হিটার রড কখনওই ব্যবহার করা উচিত নয়।
আরও পড়ুন: এসি থেকেও কি গরম বাতাস পাওয়া সম্ভব?
সঠিক পাত্রের ব্যবহার
ইমারসন রড ব্যবহার করার সময় একটি প্লাস্টিকের বালতি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে লোহার বালতি কখনওই ব্যবহার করা উচিত নয়। কারণ তা ঝুঁকি বয়ে আনতে পারে।
নিরাপদে স্যুইচ অন করা
বালতির পানিতে ডুবে থাকা অবস্থায় থাকলে তবেই ওয়াটার হিটার রডের স্যুইচ অন করতে হবে। তা অন করার পরে বালতির গায়ে হাত দেওয়া উচিত নয়।

পানির স্তর
হিটার স্যুইচ অন থাকাকালীন আরও পানি দেওয়া চলবে না, বিশেষ করে যেখানে পর্যাপ্ত পানি রয়েছে। না হলে গুরুতর ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
গরম পানি থেকে সাবধান
হিটার অন থাকাকালীন বালতি থেকে গরম পানি নেওয়া চলবে না। রড স্যুইচ অফ করা অবধি অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: গিজারের দিন শেষ! এই বালতিতেই গরম হবে পানি
তাড়াহুড়া নয়
পানি গরম হয়েছে দেখে রডের স্যুইচ অন অবস্থাতেই তা ধরা চলবে না। আগে রডের স্যুইচ বন্ধ করার পর কিছুক্ষণ অপেক্ষা করে তবেই তা বালতি থেকে বার করে আনতে হবে।

অতিরিক্ত গরম নয়
অনেকে বহুক্ষণ ধরেই ইমারসন রড পানির মধ্যে রেখে দেন। যেটা একেবারেই নিরাপদ নয়। পানি পর্যাপ্ত গরম হলেই তা বন্ধ করে দেওয়া উচিত।
কেনার সময় সঠিকটা বেছে নেওয়া
যারা নতুন ইমারসন রড কিনছেন, তাদের আইএসআই মার্ক দেখে নেওয়া উচিত। সেই সঙ্গে এ-ও দেখে নিতে হবে যেন এর আদর্শ ভোল্টেজ থাকে ১৫০ থেকে ২০০ ওয়াট এবং ২৩০ থেকে ২৫০ ওয়াটের মধ্যে।
এজেড