তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৬ জুন ২০২৪, ০৪:৩০ পিএম
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি বিভাগের জন্য ২ হাজার ৮৭২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা আগের অর্থবছরের সংশোধিত চূড়ান্ত বাজেটের তুলনায় ৪৮৯ কোটি টাকা বেশি।
আরও পড়ুন: ফোনে কথা বলার খরচ বাড়ল
২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে এই বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম বাজেট।
আরও পড়ুন: মোবাইলে ইন্টারনেটের খরচ বাড়ল
প্রস্তাবিত বাজেটে গত অর্থবছরে তথ্যপ্রযুক্তি বিভাগকে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল ২ হাজার ৩৬৮ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটে পরিমাণ দাঁড়িয়েছিল ২ হাজার ৩৮৩ কোটি টাকা।সংশোধিত চূড়ান্ত বাজেটের তুলনায় তথ্যপ্রযুক্তি বিভাগ গত অর্থবছরের চেয়ে এবার ৪৮৯ কোটি টাকা বেশি পেয়েছে।
এজেড