Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

শার্ট ভাঁজ করতে পারে টেসলার এই রোবট

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৪, ০৩:১৯ পিএম

ইলন মাস্কের টেসলার তৈরি রোবটের নাম অপটিমাস। এই রোবট বাসা-বাড়ির সব কাজই করতে পারে। এমনকি শার্ট ভাঁজ করতে পারে। সম্প্রতি ইলন নিজেই এই রোবটের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে হিউম্যানয়েড রোবটটিকে একটি টি-শার্ট ভাঁজ করতে দেখা যাচ্ছে। শেয়ার করার পর থেকে, ক্লিপটি ৬৮ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে। তার তারপর থেকেই এটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: স্মার্টফোনে বিকল্প ‘এআই’ ডিভাইস এলো

এই রোবটটি একেবারে মানুষের মতোই চলাফেরা করে। টেসলা রোবটটির ওজন ১০ কেজি কমিয়েছে এবং এর হাঁটার গতি ৩০ শতাংশ দ্রুত হয়েছে।

রোবটটির ভিডিও শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন, ‘অপটিমাস একটি টি-শার্ট ভাঁজ করছে।’

tesla

অন্য একটি পোস্টে, টেসলার সিইও লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ নোট: অপটিমাস এখনও নিজে থেকে এটি করতে পারে না, তবে অবশ্যই এটি খুব সহজেই নিজে নিজেই এই কাজ করে ফেলবে।’

রোবটটি কী করছে ভিডিওতে

ভিডিওতে রোবটটিকে একটি টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। আর সেই টেবিলের এক পাশে রাখা আছে রোবট। তারপরে অপটিমাস ঝুড়ি থেকে একটি কালো টি-শার্ট বের করে টেবিলে রাখে। রোবটটিকে টি-শার্টটি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে ভাঁজ করতে দেখা যায়। 

robot

ভিডিওটি কয়েকদিন আগে পোস্ট করা হয়েছে। লক্ষাধিক ভিউ ছাড়াও এটি শেয়ার ও হাজার হাজার কমেন্ট পেয়েছে। টেসলা 

এর আগে ইউটিউবে অপটিমাসের একটি ভিডিও শেয়ার করে লিখেছিল, ‘অপটিমাস জেন ২ তে টেসলার ডিজাইন করা অ্যাকুয়েটর এবং সেন্সর, দ্রুত হাঁটতে পারে, কম ওজন, হাত-ঘাড় এবং আরও অনেক কিছু ঠিকভাবে নিজে থেকেই কাজ করছে।

এজেড