Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

আইডিয়া প্রকল্পের স্টার্টআপদের অগ্রগতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৮ জানুয়ারি ২০২৪, ০১:১৬ পিএম

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ’ শীর্ষক প্রকল্পের (আইডিয়া) আওতায় বিসিসি’র কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে। 

স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে ও দেশীয় স্টার্টআপদের অগ্রগতি চলমান রাখতে আইডিয়া প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও করণীয় বিষয়ক উক্ত সেমিনারটি আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইডিয়া প্রকল্পের কার্যালয়ে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রায় ৫০ জন কর্মকর্তা অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে আয়োজনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বক্তব্য রাখেন। 

seminar2

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ড. মো. মিজানুর রহমান। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন বলেন স্টার্টআপের যাত্রা একটি কঠিন যাত্রা। শুধু আইডিয়া থাকলেই হবে না এর পাশাপাশি বিজনেস মডেল, কমার্শিয়ালাইজেশন সম্পর্কেও স্টার্টআপদের ধারণা নিতে হবে। 

তিনি আরো বলেন যে সফলতার জন্যে পরিশ্রম করতে হবে। ব্যর্থ হলেও নতুন উদ্যম নিয়ে এগিয়ে যেতে হবে। 

বিদেশি স্টার্টআপ কালচার এর বিষয়ে ব্যাখ্যা করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে বড় সুবিধা হলো একেবারে শুরু থেকেই সরকার সহযোগিতা করছে। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বলেন, বাংলাদেশে বর্তমানে স্টার্টআপদের চাহিদা রয়েছে। তিনি বলেন আগে সুযোগ কম থাকলেও বর্তমানে বাংলাদেশ সরকার অনেক সুযোগ সৃষ্টি করছে।

semin_ar4

তিনি রিসার্চ ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দিয়ে বলেন যে সঠিক পদ্ধতিতে ডকুমেন্টশন করা প্রয়োজন। উদ্যোক্তাদের জন্য এই ডকুমেন্টশন অত্যন্ত জরুরি।

আইডিয়া প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ড. মো. মিজানুর রহমান বলেন যে বর্তমানে স্টার্টআপদের জন্য সরকারের পক্ষ থেকে সুযোগ-সুবিধা রয়েছে। 

তিনি বলেন, উদ্যোক্তাদের জন্য রয়েছে মেন্টরিং সাপোর্ট, অনুদান সাপোর্ট, ভেঞ্চার ক্যাপিটাল সাপোর্টসহ নানা সুযোগ যার মাধ্যমে তৈরি হয়েছে একটি সুন্দর ইকোসিস্টেম। এই সুযোগগুলো তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে হবে।

তিনি আরো বলেন, যে স্টার্টআপদের জন্য আইডিয়া প্রকল্পের মাধ্যমে স্টার্টআপদের কল্যানে এ ধরনের সহযোগিতা চলমান থাকবে।

২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মার্ণে সরকারের রূপকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকার এগিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

আইডিয়া প্রকল্পের অন্যান্য কার্যক্রম সম্পর্কে জানতে ভিজিট করুন এই লিংকে। 

এজেড