তথ্যপ্রযুক্তি ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম
শাওমির সাব-ব্র্যান্ড পোকো সাশ্রয়ী দামে নতুন ফোন বাজারে ছাড়ল। হ্যান্ডসেটটির মডেল পোকো এম৬ ৫জি। এই ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এর বেস ভেরিয়েন্টে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। যার দাম ভারতে ১০ হাজার ৪৯৯ রুপি।
আরও পড়ুন: স্মার্টফোনে কত শতাংশ চার্জ দেবেন?
দামের নিরিখে এই ফোন যে বাজেট স্মার্টফোনের সেগমেন্টে রাজ করবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এই ফোনের ফিচার শুনলে আপনিও অবাক হবেন।

পোকো এম৬ ৫জি ফোনটিতে ৬.৭৪ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ১০৮০ x ২৪০০ পিক্সেল। ডিসপ্লেটিতে ৯০ হার্জের রিফ্রেশ রেট রয়েছে। প্রসেসর হিসেবে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ চিপসেট রয়েছে।

ক্যামেরা হিসেবে এতে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রাইমারি ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল, যার অ্যাপারচার এফ/১.৮। সেকেন্ডারি ক্যামেরাটি ২ মেগাপিক্সেল, যার অ্যাপারচার এফ/২.৪। সেলফি ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল, যার অ্যাপারচার এফ/২.২।
ব্যাটারি হিসেবে এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এজেড