তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে উদযাপিত হয়েছে স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা ও পরামর্শ ক্রমে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ার প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনের নেতৃত্বে আইসিটি বিভাগ ও এর অধীন বিভিন্ন দপ্তর এবং সংস্থা সমূহের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এতে অংশগ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও দেশের উন্নতি, সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এজেড