images

তথ্য-প্রযুক্তি

ফেসবুকের মতো স্টোরি দেওয়া যাবে রিলসে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৭ নভেম্বর ২০২৩, ১১:২৯ এএম

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম তাদের রিলসে নতুন ফিচার আনল। ফেসবুকের মতো রিলসেও স্টোরি দেওয়া যাবে। যেখানে টেক্সট, অডিও এমনকি ভিডিও শেয়ার করা যাবে। 

কীভাবে রিলসে স্টোরি দেবেন

এডিটের সময় রিলসে জুড়ে দেওয়া যাবে গানের কথাগুলো। খুব সহজ। যেভাবে স্টোরি আপলোড করেন, অনেকটা সেই পদ্ধতিতে এই কাজ করা যাবে। ‘+’ আইকনটি ক্লিক করে রিলস তৈরি করতে হবে। তারপর ‘অডিও’ অপশনে ক্লিক করে যোগ করুন আপনার পছন্দের গান। এবার বা দিকে সোয়াইপ করে যোগ করুন সেই গানের লিরিক্স বা শব্দগুলো।

rells3

ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসারি বলছেন, অনেক সময়ই দেখা যায় ইউজাররা ম্যানুয়ালি গানের লিরিক্স যোগ করেন। কিন্তু এবার তা আরও সহজেই করা যাবে। এতে নিজের মনের ভাব আরও ভালোভাবে ব্যক্ত করা যাবে।

তবে শুধু গানের কথা যোগ করাই নয়, ইউজারদের আকৃষ্ট করতে অদূর ভবিষ্যতে ইনস্টাগ্রামে আরও কিছু ফিচার আনার কথাও শুনিয়ে রাখলেন মোসারি।

এজেড