তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৭ অক্টোবর ২০২৩, ০৫:১০ পিএম
ইনবক্সে একের পর এক ই-মেইল আসতে থাকলে একটা সময় ইনবক্স ভরে যায়। তখন স্টোরেজ পূর্ণ দেখায়। এতে করে নতুন করে ই-মেইল আসে না। তখন খালি করা জরুরি হয়ে দাঁড়ায়। জানুন কীভাবে জিমেইলের স্টোরেজ খালি করবেন।
এই মুহূর্তে সারা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত ই-মেইল পরিষেবা দেয় গুগলের জিমেইল। প্রত্যেকটা গুগল অ্যাকাউন্টের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ১৫ জিবি ফ্রি স্টোরেজ অফার করে ই-মেইল সার্ভিসটি। কিন্তু সেই ১৫ জিবি ডেটা ফুরিয়ে যাওয়ার পর কী হবে? তার উপরে আবার একটা অ্যাকাউন্টের স্টোরেজে রয়েছে গুগলের সমস্ত পরিষেবা। সেই তালিকায় রয়েছে গুগল ফটোজ, গুগল ডকস, গুগল ড্রাইভ, গুগল শিটসসহ আরও অনেক কিছুই।

এখন বুঝতেই পারছেন, আপনার জিমেইল স্টোরেজ ম্যানেজ করা কতটা জরুরি। তার কারণ, জিমেইলের এই পরিমাণ স্টোরেজের বেশির ভাগ জায়গাটাই খেয়ে নেয় জিমেইলের ই-মেইল এবং গুগল ফটোজ। কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের স্টোরেজ ম্যানেজ করবেন, তার কয়েকটি কৌশল জেনে নিন।
পুরনো এবং অবাঞ্ছিত ই-মেইল ডিলিট করুন
আপনার জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজ বাঁচিয়ে রাখা খুবই জরুরি। তার জন্য প্রথমেই আপনার অ্যাকাউন্ট থেকে পুরনো এবং অপ্রয়োজনীয় ই-মেইলগুলো ডিলিট করুন, যা এখন আর আপনার কোনো কাজে লাগে না। তার জন্য জিমেইলের সার্চ বার থেকেই দিন, প্রেরক বা অন্য যেকোনো কিওয়ার্ড অনুযায়ী সার্চ করে এক-এক করে ইমেলগুলো ডিলিট করে দিন।
ইমেইল অর্গ্যানাইজ করতে ফিল্টার ব্যবহার করুন
ফিল্টারের সাহায্যে আপনি ইমেলগুলোকে বিভিন্ন ফোল্ডারে অটোমেটিক্যালি অর্গ্যানাইজ করতে পারেন। তার ফলে আপনার ই-মেইল খুঁজে পাওয়া এবং সেখান থেকে ম্যানেজ করার কাজটি খুবই সহজ হতে পারে। তার থেকেও বড় কথা হল, এর দ্বারা কিছুটা জায়গাও বাঁচাতে পারেন আপনি।
কম পরিমাণে অ্যাটাচমেন্ট ব্যবহার করুন
আপনার জিমেইল অ্যাকাউন্টের অনেকখানি জায়গা খেয়ে নিতে পারে অ্যাটাচমেন্ট। সেক্ষেত্রে আপনি কোনো ফাইল অ্যাটাচ করার পরিবর্তে ফাইল লিংক করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনাকে যদি একটি বড় ফাইল পাঠাতে হয়, তখন আপনি গুগল ড্রাইভের লিংক আপনার ই-মেইল থেকে পাঠিয়ে দিতে পারেন।

স্প্যাম ও ট্র্যাশ ফোল্ডার খালি করুন
স্প্যাম ও ট্র্যাশে অনেক সময় এমন কিছু ই-মেইল থাকে, যা আপনার জিমেইল স্টোরেজের অনেকখানিই জায়গা খেয়ে নেয়। প্রতিনিয়ত আপনি যদি স্প্যাম ও ট্র্যাশ ফোল্ডার খালি করেন, তাহলে অনেকটাই জায়গা বাঁচাতে পারবেন।
বড় ফাইল স্টোর করতে ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন
আপনি যদি ঘনঘন বড় ফাইল পেয়ে থাকেন বা পাঠাতে থাকেন, তাহলে গুগল ড্রাইভ বা ড্রপবক্সের মতো ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারেন। এর ফলে আপনার জিমেল অ্যাকাউন্টের জায়গা অনেকটাই খালি হতে পারে।
অযাচিত ই-মেইল এবং নিউজলেটার থেকে আনসাবস্ক্রাইব করুন
এমন অনেক ই-মেইল আমাদের কাছে আসে, যা সত্যিই অপ্রয়োজনীয়। ভুলবশতও অনেক সময় আমরা কিছু ই-মেইল সাবস্ক্রাইব করে থাকি। এমনতর ই-মেইলগুলো খুঁজে বের করার চেষ্টা করুন এবং সেগুলো আনসাবস্ক্রাইব করুন।
এজেড