তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৮ পিএম
আপনার ফেসবুক প্রোফাইলের নাম বদলাতে পারবেন। এজন্য কিছু নিয়ম ও বিধি-নিষেধ আছে। নিয়ম মেনে ফেসবুকের কাছে নাম পরিবর্তনের জন্য আবেদন করলে গ্রাহ্য হবে। জেনে নিন ফেসবুকে নিজের নাম পরিবর্তনের উপায়।
ফেসবুক প্রতি ৬০ দিন পর পর প্রোফাইলের নাম পরিবর্তনের সুযোগ দেয়। নানা কারণে ব্যবহারকারী তার ফেসবুকের নাম পরিবর্তন করেন। অনেকে আবার কোন কারণ ছাড়াই নাম বদলান।
নাম পরিবর্তনের শর্তাবলী
উপরের শর্তগুলো বাদ দিয়ে ৬০ দিন পরে ফেসবুক প্রোফাইলের নাম সহজেই বদল করা সম্ভব। একবার ফেসবুক প্রোফাইল নেম পরিবর্তন করলে ফের সুযোগ মিলবে ১২০ দিন পর। এভাবে দিন বাড়ায় ফেসবুক। তবে কোম্পানি আবার নাম বদলানোর সুযোগ দেবে ১২০ দিন পর।
যেভাবে নাম বদল করবেন?
স্মার্টফোন অথবা যেকোন ডেস্কটপ ব্রাউজার থেকে নাম বদলানো যাবে। অ্যানড্রয়েড ও আইওএস ফোন ব্যবহারকারী অফিশিয়াল ফেসবুক অ্যাপ ডাউনলোড করে দ্রুত এই কাজ করতে পারবেন।
মোবাইল থেকে নাম পরিবর্তন
ফোনে ফেসবুক অ্যাপ ডাউনলোড করে তা ওপেন করুন।
নিজের অ্যাকাউন্টে লগ ইন করে হোম স্ক্রিনে হ্যামবার্গার মেনু বাটনে ট্যাপ করুন।
এবার Settings & Privacy অপশন সিলেক্ট করুন। এর পরে ড্রপ ডাউন মেনু থেকে Settings অপশন সিলেক্ট করুন।
এবার Personal and account information অপশন বেছে নিয়ে Name সিলেক্ট করুন।
এবার নতুন নাম টাইপ করে Review Change সিলেক্ট করুন। এবার আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানতে চাইবে ফেসবুক। পাসওয়ার্ড টাইপ করে Save Changes সিলেক্ট করুন।
কিছুক্ষণের মধ্যেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে নতুন নাম দেখতে পাবেন।
ডেস্কটপ ব্রাউজার থেকে নাম পরিবর্তন
ফেসবুক প্রোফাইলে ডাকনাম যুক্ত করবেন কীভাবে?
নামের থেকেও বেশি জনপ্রিয় আপনার ডাকনাম? ফেসবুকেও চাইলে নিজের ডাকনাম যুক্ত করতে পারবেন। আপনি যখন কারও সঙ্গে ব্যক্তিগত চ্যাট করবেন তখন ডাকনাম ফুটে উঠবে। ডেক্সটপ কম্পিউটার থেকে ফেসবুক প্রোফাইলে নিজের ডাকনাম যুক্ত করার উপায় জানুন।
এজেড