Dhaka Mail Logo

ফুটবল

এবার রোনালদোকে নিয়ে বোমা ফাটালেন ভেনেজুয়েলার নারী ইনফ্লুয়েন্সর

স্পোর্টস ডেস্ক

০৭ মার্চ ২০২৩, ১২:২০ এএম

নারীসঙ্গে জড়িয়ে বারবার বিতর্কের মুখে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইরিনা শায়েক থেকে প্যারিস হিল্টন বহু নামিদামি মডেল সেলেবের সঙ্গে নাম জুড়ে গিয়েছে পর্তুগিজ এই মহাতারকার। বর্তমানে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে চুটিয়ে লিভ-ইন করছেন। এছাড়া এ তারকার রয়েছে পাঁচ সন্তান। ২০১০ এ প্রথমবার বাবা হন রোনালদো। তবে ক্রিশ্চিয়ানো জুনিয়রের মায়ের পরিচয় আজও রহস্যে ঢাকা রয়েছে। 

এদিকে ২০১৭তে সারোগেসির মাধ্যমে জমজ সন্তান ইভা এবং মাতেও-কে স্বাগত জানান সাবেক ম্যানইউ তারকা। অপরদিকে বান্ধবী জর্জিনার সঙ্গে পর্তুগিজ তারকার প্রথম সন্তান আলানা। ২০১৭ সালে জন্ম হয় তার। তবে মা, বান্ধবী, সন্তানদের সঙ্গে ভরা সংসার স্বত্ত্বেও-সম্প্রতি জোড়া কাণ্ডে ফেঁসে গিয়েছেন আল নাসেরের তারকা রোনালদো। চিলির মডেলের পর, সম্প্রতি মার্কার এক প্রতিবেদনে উঠেছে, ভেনেজুয়েলার এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর জর্জিলায়া জানিয়েছেন, বিশ্বকাপের ঠিক আগে ক্রিশ্চিয়ানো রোনালদো সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক হয়েছিল।

ভেনেজুয়েলার ব্লগারের আগে রোনালদোকে নিশানা করেন চিলির মডেল ড্যানিয়েলা শ্যাভেজ। তিনি জানিয়েছেন, তার কাছে রোনালদোর পর্ণ ভিডিও রয়েছে। যা নিজের টুইটার থেকে চিলির মডেল বোমা ফাটান। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে টার্গেট করে শ্যাভেজের টুইট, ‘যদি কোনও ব্যক্তি তার পার্টনার ছাড়া অন্য কারোর সঙ্গে যৌন সম্পর্ক করেন এবং সেই সঙ্গী যদি খোলামেলা মনের মানুষ হন, তাহলে কী সেটা প্রতারণা বলে গণ্য হবে? তাহলে কি আমি এবং ক্রিশ্চিয়ানো বিশ্বাসঘাতক? এটা স্রেফ যৌনতার সম্পর্ক ছিল।’ তবে পর্তুগিজ তারকাকে ব্যক্তি হিসেবে সম্মান জানিয়ে কখনই তিনি সেই ভিডিও ফাঁস করবেন না বলে জানিয়েছেন। 

অপরদিকে ভেনেজুয়েলের জর্জিলায়া নামে নারী ইনফ্লুয়েন্সর দাবি করেন যে, ম্যানইউ সাবেক ফুটবলার তাকে একটি টেক্সট করে হোটেলে ডেকেছিলেন। আরও জানান, আমি যখনই রোনালদোর মেসেজ পড়েছিলাম, তখন মনে করেছিলাম যে শুধু কথা বলার জন্য বোধহয় আমাকে ডেকেছে। আমার ব্যাপারে আরও জানার আগ্রহ বোধহয় রয়েছে। আমি আরও বেশি ছবি তোলার লোভে ওর ঘরে গিয়েছিলাম। আমি ভাবতেও পারিনি যে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য ডাকা হয়েছে। শেষ পর্যন্ত সেটাই হয়েছিল। তবে রোনালদো তার জনপ্রিয়তা এবং প্রতিপত্তির জোরে ব্যাপারটা চেপে দেওয়ার চেষ্টা করেছিলেন।'

তবে এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দেন পাঁচ সন্তানের বাবা রোনালদো। ৩৮ বছর বয়সি এই ফুটবলার গণমাধ্যমে এই অভিযোগের বিরুদ্ধে নিজের বক্তব্য পেশ করেছেন। যেখানে জানিয়েছেন, 'এটা একেবারে মিথ্যা দাবি। সম্মানহানি করার জন্যই এমনটা করা হয়েছে।'