Dhaka Mail Logo

ফুটবল

মেসিকে নিয়ে পেলের শেষ ইচ্ছা প্রকাশ করলেন তার মেয়ে

স্পোর্টস ডেস্ক

০৩ মার্চ ২০২৩, ০৫:২১ পিএম

গত সোমবার ফিফার সেরা পুরস্কার দেওয়া হয়। যেখানে ২০২২ সালের পুরো বছরজুড়ে সেরা ফুটবলারদের স্বীকৃতি দিয়েছে ফিফা। কিলিয়ান এমবাপে-করিম বেনজেমাদের টপকে ২০২২ সালের বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ‘দ্য বেস্ট’ পুরস্কার পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এছাড়া পুরো অনুষ্ঠানের বাকি সেরা পুরষ্কারও ছিল আর্জেন্টিনার দখলে, কোচ-গোলরক্ষক থেকে বিশ্বকাপের সেরা সমর্থক সবই গিয়েছে লাতিন আমেরিকার দেশটিতে। 

অপরদিকে এ অনুষ্ঠানে পেলেকে নিয়ে একটি আবেগপূর্ণ শ্রদ্ধাঞ্জলি ছিল, যেখানে তার পরিবার উপস্থিত ছিল। ব্রাজিলিয়ান কিংবদন্তির মেয়ে কেলি নাসিমেন্তো লা পুলগার সঙ্গে তার বাবার শেষ ইচ্ছাটি শেয়ার করেছেন। 

কাতারে ২০২২ বিশ্বকাপের শুরু থেকে, শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিশ্বকাপের ১১ দিন পরই না ফেরার দেশে চলে যান এই ব্রাজিল কিংবদন্তি। এদিকে মেসির হাতে বিশ্বকাপে শিরোপা উঠায় পেলের খুশি সচোক্ষে দেখেছিলেন তার মেয়ে কেলি নাসিমেন্তো। এর কারণ অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগাভাগি করেছেন তিনি।    

অপরদিকে আর্জেন্টিনার এক গণমাধ্যমে জানায়, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বিদায়ের পর পেলে বলেছিলেন যে তিনি আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন দেখতে চান, কারণ মেসি এটি প্রাপ্য।

এছাড়া ফিফার বর্ষসেরা অনুষ্ঠানে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে তোলা ছবি প্রকাশ করে কেলি লেখেন, ‘মেসির সঙ্গে কখনো দেখা করার সুযোগ হয়নি আমার। তাই যখন তার (মেসির স্ত্রী) সঙ্গে পার্টির জাদুকরী জায়গায় (লেডিস ওয়াশরুম) দেখা হলো, আমি তার মাধ্যমে মেসিকে বার্তা দিয়েছি।’

অপরদিকে ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার থেকে বিদায়ের পর যে বার্তা দিয়েছেণ তা নিয়ে তার মেয়ে বলেন, ‘ব্রাজিলের হারের পর হাসপাতাল রুমে প্রবেশ করা সবাই বলতেন, ‘পেলে, এখন কোন দলকে সমর্থন দেবেন? নিশ্চয়ই আর্জেন্টিনা নয়!’ এর উত্তরে বাবা বলেন, ‘হ্যাঁ, আর্জেন্টিনাকেই সমর্থন দেব। এই কাপ লাতিন আমেরিকাতেই থাকা উচিত এবং মেসির এটা প্রাপ্য।’ সবাই তখন বিস্মিত হয়ে বলতেন, আর্জেন্টিনা? কীভাবে? ‘তারপর বাবা বলেন, হ্যাঁ, এটা মেসিরই প্রাপ্য। তিনি টেলিভিশনে ফাইনাল দেখতে পারেননি। তবে যখন বুঝলেন আর্জেন্টিনা জিতেছে এবং মেসি শিরোপা উচিয়ে ধরেছেন, তখন খুশি হয়েছিলেন তিনি।’

এসটি