images

ক্রিকেট

আইপিএলে কেন ‘বিশেষ জুতা’ পরে খেলছেন ওয়ার্নার?

স্পোর্টস ডেস্ক

০৩ এপ্রিল ২০২৩, ১১:৪২ এএম

ঋষভ পান্থের অনুপস্থিতিতে চলমান আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের নেতৃত্বের দায়ভার দেওয়া হয়েছে অজি তারকা ডেভিড ওয়ার্নারকে। ভারত সফরে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে খেলার পর এখন দিল্লির হয়ে আইপিএলে খেলতে নেমেছেন তিনি। এর ফলে দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে তাকে।

ওয়ার্নার তার স্ত্রী, কন্যাদের কতটা ভালোবাসেন তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই। তাই এবার এক অভিনব উপায়ে স্ত্রী, কন্যাদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করলেন তিনি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম ম্যাচে বিশেষ জুতা পরে খেলতে দেখা গিয়েছে ওয়ার্নারকে।

এই দিন তাকে তার ডান পায়ের জুতাতে স্ত্রী ক্যান্ডি ও বাম পায়ের জুতাতে মেয়েদের নাম লেখা বিশেষ জুতা পড়ে মাঠে দেখা যায়।

আরও পড়ুন- আইপিএলে ‘কোমর দুলিয়ে’ এত টাকা আয়!

স্ত্রী ক্যান্ডি ওয়ার্নার এবং তিন কন্যা ইন্ডি রাই ওয়ার্নার, ইসলা রাই ওয়ার্নার ও আইভি মে ওয়ার্নারের প্রতি অগাধ ভালোবাসার স্বরূপ এই কান্ড ঘটিয়েছেন ওয়ার্নার। ইতিমধ্যে সেই বিশেষ জুতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন- পিএসজির সঙ্গে মেসির বিবাদ চরমে!

উল্লেখ্য, ২০২২ মৌসুমে ডেভিড ওয়ার্নারকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। সেবার দিল্লির হয়ে ১২ ম্যাচে ১৫০.‌৫২ স্ট্রাইক রেটে ৪৩২ রান করেছিলেন তিনি।

এফএইচ