স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ১০:০৩ পিএম
প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে লিটন দাস ও রনি তালুকদারের রেকর্ড জুটিতে দুইশ রানের উপর সংগ্রহ পায় বাংলাদেশ। তবে বৃষ্টির বাগড়ায় আইরিশিদের লক্ষ্য কমে দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের গতির কাছে অসহায় হয়ে পড়ে সফরকারীরা। এই ডানহাতি স্পিডস্টারের ৪ উইকেটে ২২ রানের জয় পায় টাইগাররা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন। সেখানে তার কাছে হাসান মাহমুদের বোলিং নিয়ে জানতে চাওয়া হয়। সতীর্থের প্রশংসা করে তাসকিন বলেন, 'আরো ভালো করুক, দশ উইকেট করে নিক, আমি চাই। কারণ আমি তো আগেই বললাম আমরা পাঁচজনই ভাই। সবাই যত ভালো করবে প্রতিপক্ষ দল তত প্রেশার ফিল করবে। ওরা আমার প্রতিদ্বন্দ্বী নয়, আমি আমার প্রতিদ্বন্দ্বী। আমি চাইব সবাই মিলে ভালো করতে। তাহলে বিশ্বক্রিকেট জানবে, বাংলাদেশের পেস বোলাররা উন্নতি করতেছে।'
হাসানের প্রসঙ্গে তাসকিন আরো বলেন, 'কারণ ও (হাসান) দশ উইকেট নিলে তো আমার ক্ষতি নেই বা উন্নতি নেই। আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজে আমার সেরা রেকর্ডটা ভেঙে আবার গড়তে চাই।'
এমএএম