Dhaka Mail Logo

ক্রিকেট

গাড়িতে বসেই ভিডিওকলে ক্রিকেটারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ আগস্ট ২০২৬, ১২:১৪ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম টেস্টে ৯ উইকেটের স্মরণীয় জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ যাওয়ার পথে গাড়িতে বসেই বাংলাদেশ দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিওকলে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ঐতিহাসিক জয়ের জন্য ক্রিকেটারদের অভিনন্দন জানান এবং সিরিজের পরবর্তী টেস্টের জন্য শুভকামনা জানান।

তারেক রহমান বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।

 

pm-3
ভিডিওকলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলার পাশাপাশি হাত নেড়ে সড়কের পাশে দাঁড়ানো নেতাকর্মীদের শুভেচ্ছার জবাবও দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের ওয়েলকাম করার জন্য।’

কুশলাদি জিজ্ঞাসা করে সেখানকার আবহাওয়া জানতে চেয়ে সরকারপ্রধান বলেন, সবার শরীর ভালো আছে তো? গরম কেমন ওখানে, বাংলাদেশের মতো?

তারেক রহমান বলেন, ‘সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদের ওয়েলকাম করার জন্য।’

bangladesh-celebration_historic
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। 

যাত্রাপদে সরকারপ্রধান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। 

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়ে বাংলাদেশ। ডারউইন টেস্টের চতুর্থ দিনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল মাত্র ৫৭ রানের। সেই রান ১৪.২ ওভারেই তুলে নেয় সফরকারীরা।

pm-2অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। ঐতিহাসিক এই জয়ের পরই ক্রিকেটারদের সঙ্গে ভিডিওকলে কথা বলে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিইউ/এমআর