images

ক্রিকেট / সারাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশ নারী দলের

জেলা প্রতিনিধি

২০ এপ্রিল ২০২৬, ১২:৫৫ এএম

রাজশাহীতে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া এই সিরিজকে ঘিরে উভয় দলই রয়েছে জয়ের প্রত্যাশায়।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সিরিজের আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন অনুষ্ঠান। এ সময় ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং শ্রীলঙ্কা নারী দলের অধিনায়ক চামারি আতাপাত্তু।

ট্রফি উন্মোচন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দুই অধিনায়ক। নিগার সুলতানা জ্যোতি জানান, ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সিরিজ জয়ই তাদের প্রধান লক্ষ্য। অন্যদিকে চামারি আতাপাত্তুও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজে ভালো ফলের আশাবাদ ব্যক্ত করেন।

আজ সকাল ৯টা ২০ মিনিটে একই ভেন্যুতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫০ ওভারের এই ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দুই দলের লড়াই।

/এএস