স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৭২০ রানের রেকর্ড সংগ্রহ গড়েছিল ভারত। তবে বিশাল সংগ্রহের পরও ওয়েলিংটনের পিচে জিততে পারেনি সফরকারীরা। উইকেটে বোলারদের জন্য তেমন কোনো সহায়তাই ছিল না। এত বেশি রান করেও ম্যাচ ড্র হওয়ায় তাই আইসিসির একটি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। বলের থুতু ব্যবহার পুনরায় শুরু করতে বলেছিলেন তিনি।
তবে গিলের পুনরায় অনুমতি দেওয়ার আহ্বানের পরও, বল উজ্জ্বল করতে লালা (থুতু) ব্যবহারের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের উচ্চ-রানের প্রথম টেস্টটি ড্র হওয়ার পর সোমবার বোলারদের রিভার্স সুইং পেতে সহায়তা করার জন্য এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছিলেন গিল। তবে বার্তা সংস্থা এএফপি-র সূত্রমতে, আইসিসির তাৎক্ষণিকভাবে এই নিয়ম শিথিল করার কোনো পরিকল্পনা নেই; বলের অবস্থা পরিবর্তনের অন্য যেকোনো অন্যায্য পদ্ধতির মতোই বিষয়টিকে বিবেচনা করছে সংস্থাটি।
মিষ্টি, চুইংগাম কিংবা মিন্টের সাথে লালা মিশে গেলে তা বলের অবস্থার বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে এবং মাঠের ভেতরে এই বিষয়টি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। ২০২০ সালে কোভিড মহামারির সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইসিসি সাময়িকভাবে বলে লালা ব্যবহার নিষিদ্ধ করেছিল এবং এর দুই বছর পর (২০২২ সালে) নিয়মটি স্থায়ী করে। পুরোনো বলের এক পাশ উজ্জ্বল রাখতে এবং অন্য পাশ খসখসে রাখতে লালার ব্যবহার ফাস্ট বোলারদের সুইং আদায় করতে সাহায্য করে।
ম্যাচ ড্র হওয়ার পর গিল বলেছিলেন, "আমি বুঝতে পারি না কেন আমাদের এখনো বল উজ্জ্বল করার অনুমতি দেওয়া হচ্ছে না- আমরা কোভিডের সময় অনেক আগেই পেরিয়ে এসেছি। বলে উজ্জ্বলতা আনতে লালা ব্যবহার করা যাবে না বলে একটি নিয়ম করা হয়েছিল। সাত-আট বছর হয়ে গেল, আমি এখনো বুঝি না কেন তারা এটি অনুমোদন করছে না। আমার মনে হয় এটিও (বোলারদের উইকেট পেতে সংগ্রাম করার পেছনে) একটি বড় কারণ।"
সফরকারী ভারত চতুর্থ দিনের মাঝামাঝি সময়ে ৯ উইকেটে ৭২০ রানের বিশাল স্কোর গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিল, কিন্তু শেষ দিনে নিউজিল্যান্ড ১২০ ওভার টিকে থেকে ৫ উইকেটে ২৩৯ রান তুলে ম্যাচ ড্র করে।
গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বোলারদের স্বস্তি দিয়ে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিলেও, আন্তর্জাতিক ম্যাচে তা শিথিল করার কোনো যৌক্তিক কারণ দেখছে না আইসিসি। সিরিজের দ্বিতীয় ও নির্ধারণী টেস্ট খেলতে ভারত ও নিউজিল্যান্ড এখন ক্রাইস্টচার্চে যাচ্ছে, যা আগামী শুক্রবার (২৭ নভেম্বর) শুরু হবে। সেখানে আরও চিরচেনা সবুজ, ঘাসযুক্ত এবং পেস-সহায়ক উইকেটের প্রত্যাশা করছেন দুই অধিনায়কই।