স্পোর্টস ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু আজ। বাংলাদেশ সময় দুপুর দুইটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা হয়নি। বারবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে টসও করা যায়নি। তবে অবশেষে বৃষ্টি থামায় নির্ধারিত সময়ের তিন ঘন্টারও বেশি সময় পর টস হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।
বাংলাদেশ সময় বিকাল ৫টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হয়েছে টস। খেলা শুরু হবে বিকাল ৫টা ৪০ মিনিটে। আবহাওয়া অনুকূলে থাকলে আজ সর্বোচ্চ ৬০ ওভার খেলা হবে।
বিকাল শোয়া পাঁচটায় অনুষ্ঠিত টসে হেরেছে বাংলাদেশ। টেম্বা বাভুমা চোটের কারণে দ্বিতীয় টেস্টে না থাকায় অধিনায়কত্ব করছেন মার্করাম। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জোহানেসবার্গ টেস্টে খেলা তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের সাথে পেস আক্রমণে যোগ দিচ্ছেন খালেদ আহমেদ ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
অন্যদিকে, কুঁচকির চোটে ছিটকে যাওয়া অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের জায়গায় মিডল অর্ডারে সুযোগ পেয়েছেন জাকের আলী।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম।