Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

বৃষ্টিতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট শুরু হতে দেরি

স্পোর্টস ডেস্ক

২৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হওয়ার কথা ছিল। তবে তা হচ্ছে না। সেঞ্চুরিয়নে এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে না। ফলে টসও পিছিয়ে দেওয়া হয়েছে। 

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মাঠকর্মীরা মূল পিচ ও বোলারদের রান-আপ ঢেকে রেখেছেন। আম্পায়াররা এখন ছাতা মাথায় মাঠে নেমে মাঠের অবস্থা ঘুরে দেখছেন।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার এ ম্যাচের প্রথম ও তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা আছে। 

সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যেই লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা আজ মাঠে নামছে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে ছাড়াই। চোটের কারণে খেলছেন না তিনি। ওদিকে বাংলাদেশ মাঠে নামছে মুশফিকুর রহিম ও হাসান মাহমুদকে ছাড়া।