Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

সিলেট টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। মিরপুরে প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা। স্বাগতিকদের জন্য এবার তাই সিরিজ বাঁচানোর লড়াই। সে লক্ষ্যে আজ মাঠে নামছে নাজমুল শান্তর দল। ক্যারিবীয়দের বিপক্ষে এ ম্যাচে টসে হেরে আগে ফিল্ডিং করবেন শান্ত-লিটন দাসরা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক রোস্টন চেজ।  

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে বাংলাদেশ মাঠে নামছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। চোটের কারণে মুমিনুল হক খেলছেন এই ম্যাচে। তবে চোট থেকে ফিরে মাঠে নামছেন মুশফিকুর রহিম। এছাড়া শরীফুল ইসলামের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ। 

এদিকে সিলেট টেস্টের আগে তাইজুল ইসলামের অফ ফর্ম নিয়েও কিছুটা দুশ্চিন্তায় ছিল টিম ম্যানেজম্যান্ট। তবে তিনিও আছেন একাদশে। 

বাংলাদেশ একাদশ 
তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ