Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

মিরপুরে বৃষ্টি শেষে খেলা আবার শুরু

স্পোর্টস ডেস্ক

২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পিএম

অবশেষে শুরু হয়েছে তৃতীয় সেশনের খেলা। আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ ছিল। 

বৃষ্টির পর খেলা আবার শুরু হতেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। মেহেদির মিরাজের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন ফিফটি করা ক্যাম্পবেল। 

ওয়েস্ট ইন্ডিজের দলীয় ৯০ রানে আউট হয়েছেন ক্যাম্পবেল। 

ক্যাম্পবেল ফেরার পর ক্রিজে তেজনারায়ণ চন্দরপলের সঙ্গী হয়েছেন কেভম হজ। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯৫ রান।