Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

সেরা কোচের পুরস্কার পেলেন লুইস দে লা ফুয়েন্তে

স্পোর্টস ডেস্ক

২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ এএম

২০২৬ সালের সেরা কোচ নির্বাচিত হয়েছেন স্পেনের জাতীয় ফুটবল দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেলেন তিনি।

সেরা কোচের এই পুরস্কারে এবার মনোনীত হয়েছিলেন আর্সেনালের মিকেল আর্তেতা এবং বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানিও।

এর আগে, ২০২৬ সালের সেরা তরুণ ফুটবলার ‘মেন’স ইয়াং ট্যালেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। বার্সেলোনার এই ফরোয়ার্ড নিজের প্রতিভা ও পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন। এবারের ব্যালন ডি’অর-এরও অন্যতম দাবিদার তিনি।

এর আগে, ব্যালন ডি’অর অনুষ্ঠানে পৌঁছান লামিন ইয়ামাল। হাজির হয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। স্ত্রীকে সঙ্গে নিয়ে পৌঁছেছেন হ্যারি কেইনও। তিনজনই এবার ব্যালন ডি’অরের বড় দাবিদার।

এ ছাড়া স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে সঙ্গে পৌঁছেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি এবং মাইকেল ওলিসেও পৌঁছেছেন ফুটবলের সর্বোচ্চ পুরস্কারের এই অনুষ্ঠানে। সাবেক তারকাদের মধ্যে রোনালদো নাজারিও ও লুইস ফিগোকেও দেখা গেছে।

এবারের ব্যালন ব্যালন ডি’অর এ মনোনয়ন পাওয়া ফুটবলারদের মধ্যে লামিন ইয়ামাল সবচেয়ে কম বয়সী, আর সবচেয়ে বেশি বয়সী লিওনেল মেসি।

এফএ