স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পিএম
ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে বিসিবির উদ্যোগে চালু হওয়া ডি থ্রি ট্রফির নিলাম অনুষ্ঠিত হয়েছে আজ। ভারতের প্রখ্যাত সঞ্চালক চারু শর্মা বিসিবির এই টুর্নামেন্টের জন্য নিলাম পরিচালনা করেছেন। ভিন্নধর্মী এই নিলামে টাকার বদলে ক্রিকেটারদের কিনতে দলগুলো ব্যবহার করেছে পয়েন্ট। পাঁচটি শ্রেণি থেকে তারা খেলোয়াড় কিনতে ১০ কোটি পয়েন্ট ব্যবহার করেছে দলগুলো।
প্রতিটি দল মোট ২৩ জন করে ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে। নিলামে তোলা হয়েছিল মোট ২৭৫ জন ক্রিকেটারকে, প্রতিটি দলকে সেখান থেকে নিতে হয়েছে ২২ জন করে ক্রিকেটার। এভাবে দল পেয়েছেন মোট ১৩২ ক্রিকেটার। এ ছাড়া ৬ আইকন ক্রিকেটারকে আগেই নিয়ে নিয়েছে ছয় ফ্র্যাঞ্চাইজি। ওয়ালটন গ্রুপ নিয়েছে মেহেদী হাসান মিরাজকে, ফরচুন গ্রুপ তাওহিদ হৃদয়কে, একমি গ্রুপ মোসাদ্দেক হোসেনকে, সেভেন রিংস সিমেন্ট মুশফিকুর রহিমকে, ব্লুস্টার নুরুল হাসানকে ও সিটিজেনস ব্যাংক নাঈম শেখকে।
নিলাম শেষে আসন্ন এ টুর্নামেন্টের দলগুলোর স্কোয়াড কেমন হল চলুন দেখে নেওয়া যাক-
নিলাম শেষে ৬ দলঃ
ফরচুন গ্রুপ: তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তানজিদ হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভীর ইসলাম, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, কামরুল ইসলাম, আকবর আলী, মোহাম্মদ আবদুল্লাহ, এনামুল হক আশিক, স্বাধীন ইসলাম, শামীম মিয়া, নুহায়েল সানদিদ, মোহাম্মদ হোসাইন, নিলয় রঞ্জন শীল, সৈকত আলী, হাফিজুর রহমান এবং ইসলামুল আহসান।
ওয়ালটন গ্রুপ: মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, ইকবাল হোসেন, নাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, রেজাউর রহমান, জিয়াউর রহমান, হাবিবুর রহমান, সামিউন বাসীর, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, এসএম মেহেরব, ইমরানউজ্জামান, আসাদুজ্জামান পায়েল, নাঈম আহমেদ, রবিউল হাসান, রবিউল ইসলাম এবং রাকিব হাওলাদার।
ব্লুস্টার: নুরুল হাসান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মাহমুদুল হাসান, ইফতিখার হোসেন ইফতি, মাহফিজুল ইসলাম, আবু হাশিম, আবু হায়দার, সাদিকুর রহমান, কালাম সিদ্দিকী, সফর আলী, ইয়াসিন হোসেন, রহিম আহমেদ, আনামুল হক আনাম, আজিজুল হাকিম, আব্দুর রহিম, আদিল বিন সিদ্দীক এবং শাহাদাত রহমান।
সেভেন রিংস সিমেন্ট: মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, জাকির হাসান, শামীম হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ ইফরান হোসেন, শেখ পারভেজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহফুজুর রহমান, আনিসুল ইসলাম, এনামুল হক, দেবাশিস সরকার, আসাদুল্লাহ হিল গালিব, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, রায়ান রাফসান রহমান, তাফসির আরাফাত তাসিব, ফারহান সাদিক এবং আবদুল্লাহ আল মুমিন।
একমি গ্রুপ: মোসাদ্দেক হোসেন, আব্দুল গাফফার সাকলাইন, নাঈম হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ রুবেল, অমিত হাসান, পারভেজ হোসেন, শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম, মাহমুদউল্লাহ, খালিদ হাসান, জাওয়াদ আবরার, মারুফ মৃধা, ইয়াসিন মিয়া, আশরাফুল হাসান, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, আহরার আমিন, আল আমিন এবং অনিক সরকার।
সিটিজেনস ব্যাংক: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, জাকের আলী, শরীফুল ইসলাম, হাসান মুরাদ, ইয়াসির আলী, সুমন খান, আজিজুল হাকিম, জিসান আলম, তাইবুর রহমান, আমিনুল ইসলাম, শুভাগত হোম, শফিকুল ইসলাম, ইরফান শুক্কুর, তোফায়েল হাসান, আল ফাহাদ, মইন খান, আরিফ আহমেদ, লিওন ইসলাম, আশিকুজ্জামান, আবদুল্লাহ আল মুহী, ইকবাল হোসেন ইমন, অনিক দেববর্মা এবং হুমায়ুন আহমেদ।