Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

আফগান পেসারদের তোপে ধুঁকছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম

টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানের নিয়ন্ত্রিত পেস বোলিংয়ের সামনে বিপাকে বাংলাদেশের টপ অর্ডার। দ্বিতীয় ওভারে ইয়ামিন আহমদজাইয়ের জোড়া আঘাতের পর সপ্তম ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের জোড়া শিকারে মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়েছে বাংলাদেশ।

ইয়ামিন আহমদজাইয়ের ওভারের টানা দুই বলে তানজিদ হাসান তামিম (১) ও সৌম্য সরকার (০) সাজঘরে ফেরার পর দলের হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান। তবে ৭ম ওভারে বোলিংয়ে এসে ম্যাচ পুরো আফগানদের নিয়ন্ত্রণে নিয়ে যান আজমতউল্লাহ ওমরজাই।

ওভারের চতুর্থ বলে ১৫ রান করা শান্তকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান তিনি। এরপর শেষ বলে অধিনায়ক তাওহীদ হৃদয়কে কট অ্যান্ড বোল্ড করে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান ওমরজাই।

প্রথম ১০ ওভারের পাওয়ারপ্লেতে ৩৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। পাওয়ারপ্লে শেষে ধীরগতিতে রান তোলার চেষ্টা চালাচ্ছেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন।

১৩ ওভার শেষে ড্রাঙ্কস বিরতির সময় বাংলাদেশের সংগ্রহ ৪৩/৪ (রান রেট: ৩.৩০)।