Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

আবুধাবি টেস্টে লিটনের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

১৩ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ঐতিহাসিক এক কীর্তি গড়েছেন বাংলাদেশি ব্যাটার ও উইকেটরক্ষক লিটন দাস। একই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি হাঁকানোর পাশাপাশি স্টাম্পের পেছনে ৯টি ডিসমিসাল করার অবিশ্বাস্য নজির গড়েছেন তিনি। যা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এর আগে কোনো উইকেটরক্ষক পারেননি।

ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছে দুর্দান্ত দুটি পারফরম্যান্স। প্রথম ইনিংসে ৫৩ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি করেছেন ১০২ রানের দারুণ এক সেঞ্চুরি। আর উইকেটের পেছনে দাঁড়িয়ে দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি ডিসমিসাল (ক্যাচ ও স্টাম্পিং) করে অনন্য নজির গড়েছেন এই টাইগার উইকেটকিপার।

এর আগে দুই ইনিংসে ন্যূনতম হাফসেঞ্চুরি ও সর্বোচ্চ ৮টি ডিসমিসালের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ১৯৬৬ সালে লিন্ডসের গড়া সেই রেকর্ডই আজ টপকে গেছেন লিটন। 

এর মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছর ধরে টিকে থাকা আগের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছলেন এই বাংলাদেশি সেনসেশন ।

এর আগে ২০০৪ সালে পাকিস্তানের বিপক্ষে পেশোয়ার টেস্টে খালেদ মাসুদ পাইলট এক ম্যাচে ৮টি ডিসমিসাল করে দেশের হয়ে সর্বোচ্চ রেকর্ড গড়েছিলেন, যা এতদিন অক্ষুণ্ণ ছিল। সেই রেকর্ডও পেছনে ফেলে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করলেন লিটন।