Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

‘চোখে পানি আসছে, মেসিকে আর দেখতে না পাওয়াটা কষ্টের হবে’

স্পোর্টস ডেস্ক

০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ এএম

৩৬ বছরের শিরোপাখরা কাটিয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। দিয়েগো ম্যারাডোনার পর আর্জেন্টিনাকে আবার বিশ্বজয়ের আনন্দে ভাসান লিওনেল মেসি ও তাঁর সতীর্থরা। আর ফুটবল বিশ্বকাপ জেতা সেই দলকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। তাঁর অধীনেই পরিকল্পিনামাফিক খেলে ২০২২ সালে শিরোপা জেতা ও ২০২৬ সালে ফাইনালে খেলে আলবিসেলেস্তেরা। 

এছাড়া এই সময়ের মধ্যে আর্জেন্টিনাকে আরও বেশ কিছু শিরোপা এনে দিয়েছে মেসি-স্কালোনি জুটি। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা এবং ২০২৪ কোপা আমেরিকা। কোচ ও অধিনায়কের এই জুটি আর্জেন্টিনার ফুটবলের ইতিহাসেই আলাদা একটি অধ্যায় লিখে ফেলেছে। আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় তাই কোচ স্কালোনির জন্যও একটি বেদনার দিন। এমন দিতে বিষাদের অশ্রুও তাই লুকাননি আর্জেন্টাইন কোচ। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে তাই আবেগ ধরে রাখতে পারেননি স্কালোনি। আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকার সঙ্গে তাঁর দীর্ঘ পথচলার শেষটাও যে হয়ে গেল। 

মেসির বিদায়ের তিনি স্কালোনি তাই বলেন, ‘এটা সত্যিই স্বপ্নপূরণের মতো ছিল। আমি কখনো ভাবিনি, ইতিহাসের সেরা ফুটবলারের কোচ হতে পারব। আমরা তাঁর কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। আমাদের তাঁর সঙ্গে থাকার সুযোগ দেওয়ার জন্য।’

অশ্রুসজল চোখে স্কালোনি বলেন, ‘চোখে পানি আসছে, কারণ এই মুহূর্তে আমার মাথার ভেতর অনেক কিছু ঘুরছে। তাঁকে আর দেখতে না পাওয়াটা কষ্টের হবে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা এখন তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করছি। এই প্রক্রিয়া চলবে। কিন্তু আপনার পাশে মেসিকে থাকার যে অনুভূতি, সেটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।’