Dhaka Mail Logo

স্পোর্টস / অন্যান্য

টিকটকে স্পোর্টসের উন্মাদনা ছড়াচ্ছেন বাংলাদেশের দুই ক্রিয়েটররা

স্পোর্টস ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

খেলাধুলার উত্তেজনা এখন আর কেবল স্টেডিয়ামের গ্যালারি বা টেলিভিশনের পর্দার মাঝে সীমাবদ্ধ নেই। কোনো ম্যাচ শেষ হওয়ার পর সেটির গভীর বিশ্লেষণ, কৌশল নিয়ে আলোচনা কিংবা মজার মুহূর্তগুলো ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে টিকটকের মতো শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলো খেলাধুলার খবর ও বিশ্লেষণের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এই নতুন ধারায় নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছেন দুই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম ও নেসার আহমেদ।

দুজনের কাজের মূল বিষয় খেলাধুলা হলেও উপস্থাপনার ধরন একেবারেই ভিন্ন। অনফিল্ড উইথ ফাহিম ফুটবল ও ক্রিকেটের স্কিল এবং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন। দলের ফরমেশন, প্রেসিং, ডিফেন্সের ভুল কিংবা ব্যাটিং-বোলিংয়ের কৌশলগত বিষয়গুলো তিনি অত্যন্ত সহজ ভাষায় ব্যাখ্যা করেন। জটিল বিষয়গুলোকে সংক্ষিপ্ত ভিডিওতে সহজভাবে বুঝিয়ে দেওয়াই তাঁর সাফল্যের মূল চাবিকাঠি।

Creator_Tiktok_tgdfg

অন্যদিকে, নেসার আহমেদ খেলাধুলার আলোচনায় যোগ করেন হাস্যরস ও রসিকতা। খেলোয়াড়দের ভুল, দলের পরাজয় কিংবা মাঠের চটকদার ঘটনাগুলো তিনি বিনোদনমূলকভাবে তুলে ধরেন। দীর্ঘ আলোচনার একঘেয়েমি এড়িয়ে কয়েক সেকেন্ডের মজার মন্তব্যে গম্ভীর আলোচনা ফুটিয়ে তোলাই তাঁর উপস্থাপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে।

ফাহিম ও নেসারের এই ভিন্নধর্মী প্রচেষ্টার জন্য তরুণদের খেলাধুলা কেন্দ্রিক আগ্রহ এখন আর কেবল সংবাদপত্র বা ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমে আটকে নেই। স্মার্টফোনের পর্দায় সংক্ষিপ্ত ও আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে ক্রীড়া বিশ্লেষণের এই নতুন রূপ দিন দিন তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।