Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

‘হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে’, ব্রাজিল তারকা ভিনিসিয়ুসের সঙ্গিনীর পোস্ট

স্পোর্টস ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

স্পেনে ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স উপভোগ করার কয়েক ঘণ্টা পরই ব্রাজিলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গী ভার্জিনিয়া ফনসেকা পেলেন এক হৃদয়বিদারক খবর। তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রোজেরিও ক্যামিলো রামোস এবং তাঁর স্ত্রী পাউলা রেজিনা রোদার্টে ক্যামিলো মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই সংবাদে তিনি গভীরভাবে আঘাত পেয়েছেন এবং ইনস্টাগ্রামে তাঁর অনুভূতি প্রকাশ করেছেন।

রোববার সকালে ব্রাজিলের গোয়াসের গুয়াপো পৌরসভার রিবেইরাও দাস পোস এলাকায় বিআর-০৬০ মহাসড়কের ২০১ কিলোমিটার পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। রোজা ভার্দে গোয়াস চ্যানেল ও জরুরি সেবার তথ্য অনুসারে, রোজেরিও মোটরসাইকেল চালাচ্ছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু নিশ্চিত হয়। স্ত্রী পাউলা হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ অবস্থায় পাওয়া যান। ফায়ার সার্ভিসের সদস্যরা পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন, কিন্তু তিনিও মারা যান।

influencer-virginia-fonseca-confirmed-instagram-1108348294

ভার্জিনিয়া স্পেনের মাদ্রিদের সার্কিটে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। পরিবারের সবাইকে খবর দেওয়ার পরই তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তিনি লেখেন, ‘আমাদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী কামিলো ও তার স্ত্রীর অকালমৃত্যুর খবর পেলাম। এতক্ষণ কিছু পোস্ট করিনি কারণ আমরা চেয়েছিলাম খবরটি যেন আগে পরিবারের সব সদস্য জানতে পারেন। কিন্তু খবরটি পাওয়ার পর থেকে আমি আর কোনো কাজই করতে পারছি না, আমার হৃদয় একেবারে টুকরো টুকরো হয়ে গেছে।’

নিরাপত্তারক্ষীকে শ্রদ্ধা জানিয়ে ফনসেকা আরও লেখেন, ‘আমাদের পরিবারের প্রতি আপনার যে যত্ন, সুরক্ষা, প্রজ্ঞা ও ভালোবাসা ছিল, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। আপনার উপস্থিতি ছিল আমাদের কাছে এক নিরাপদ আশ্রয়, আর আপনার স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।’

এসটি