Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। সাদা পোশাকে টাইগারদের মুখোমুখি হতে আগামী মাসেই বাংলাদেশ সফরে করবে ক্যারিবীয়রা। 

অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ।  ২০২৫-২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ এই দুই ম্যাচ। ক্যারিবীয়দের আসন্ন এই সফরের সূচি আজ মঙ্গলবার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অষ্টম।

আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। সফরের শুরুতে ২২ থেকে ২৪ অক্টোবর তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ম্যাচটির ভেন্যু ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর। সে ম্যাচ শেষে সিলেটে উড়াল দেবে দুই দল। ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দুটি টেস্টই শুরু হবে সকাল ১০টায়।