Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

মৌসুমের প্রথম এল ক্লাসিকোর সূচি ঘোষণা, দেখুন এক নজরে

স্পোর্টস ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

স্প্যানিশ ঘরোয়া ফুটবলের সেরা লড়াই ‘এল ক্লাসিকো’-র দিনক্ষণ ও সময় ঘোষণা করেছে লা লিগা কর্তৃপক্ষ। ২০২৬-২৭ লা লিগা মৌসুমের ১০ম রাউন্ডের এই মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যুতে আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। 

স্প্যানিশ সময় ২৫ অক্টোবর রাত ৯:০০টায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি বাংলাদেশের ফুটবলপ্রেমীরা উপভোগ করতে পারবেন ২৬ অক্টোবর রাত ১:০০টায়।

তুমুল উত্তেজনার এই লড়াইয়ের ঠিক আগেই দুই দলকে পার হতে হবে চ্যাম্পিয়নস লিগের কঠিন বাধা। ২১ অক্টোবর (বাংলাদেশ সময়) পিএসজির মুখোমুখি হতে প্যারিস উড়াল দেবে বার্সেলোনা, আর ২২ অক্টোবর ঘরের মাঠে আরবি লাইপজিগকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। 

চ্যাম্পিয়নস লিগের সেই ক্লান্তি কাটিয়ে উঠে মাত্র তিন দিনের মাথায় এই মেগা ম্যাচে মাঠে নামতে হবে দুই জায়ান্টকে।

উল্লেখ্য, গত লা লিগা মৌসুমে ৩৫তম রাউন্ডে অনুষ্ঠিত ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা।