Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ইনিংস ব্যবধানে হেরে বাংলাদেশের যত লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ০২:৩৪ পিএম

ডারউইন টেস্টে অবিশ্বাস্য জয়ের আমেজ কাটতে না কাটতেই ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে বড় ধাক্কা খেল বাংলাদেশ। দুই দিনের মধ্যেই অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। প্রথম ইনিংসে ৬৪ এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে ব্যাটারদের চরম ব্যর্থতায় এক অবিস্মরণীয় সিরিজ শেষ করল বাংলাদেশ।

৬৪ ও ৯৫
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনো টেস্টের দুই ইনিংসেই ১০০-র নিচে অলআউট হলো বাংলাদেশ। টেস্ট ইতিহাসে ১৮তম দল হিসেবে এমন লজ্জাজনক অভিজ্ঞতার মুখোমুখি হলো তারা।

১৫৯
ম্যাকাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ১৫৯ রান, যা তাদের টেস্ট ইতিহাসের সর্বকালের সর্বনিম্ন ম্যাচ সংগ্রহ। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসে ১৮৭ রান ছিল তাদের সর্বনিম্ন (যেখানে এক ইনিংসে বাংলাদেশ ৪৩ রানে অলআউট হয়েছিল)।

৭৫০
ম্যাকাই টেস্টে মোট বল খেলা হয়েছে মাত্র ৭৫০টি। বলের হিসাবে এটি অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় সর্বনিম্ন দৈর্ঘ্যের টেস্ট এবং আন্তর্জাতিক টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বনিম্ন। বাংলাদেশের অংশগ্রহণ করা যেকোনো টেস্টের মধ্যে এটিই সবচেয়ে সংক্ষিপ্ত ম্যাচ।


সিরিজে তিন ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খুলতেই পারেননি লিটন দাস। প্রথম ছয় ব্যাটারের মধ্যে ব্যাট করে কমপক্ষে তিন ইনিংসে শূন্য রান করে সিরিজ শেষ করা ইতিহাসের ষষ্ঠ এবং বাংলাদেশের প্রথম ব্যাটার তিনি। এ ছাড়া টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়া ১১তম বাংলাদেশি টপ-অর্ডার ব্যাটার তিনি (২০২২ সালে তামিম ইকবালের পর প্রথম)।

২১০
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তোলে মাত্র ২১০ রান, যা ইনিংস ব্যবধানে জেতা কোনো দলের জন্য ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ। ১৯৪৬ সালের পর এবারই প্রথম কোনো দল এত কম রান তুলে ইনিংস ব্যবধানে জয় পেল।