Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

৮৮ রানের লিড নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৪ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম

অস্ট্রেলিয়া সফরে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে অজিদের বিপক্ষে প্রথম ইনিংসে লিডের দেখা পেয়েছে টাইগাররা। ওপেনার তানজিদ তামিমের ঐতিহাসিক সেঞ্চুরির ছাড়াও মুমিনুল হক এবং অধিনায়ক নাজমুল শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে ৩ উইকেটে ২৮৬ রান, লিড ৮৮ রানের। 

ডারউইন টেস্টে এখন পর্যন্ত খেলা হয়েছে ৫ সেশনের। এই ৫ সেশনই বাংলাদেশের। বোলিংয়ের পর ব্যাত হাতেও বাংলাদেশের দুর্দান্ত পারফর্ম্যান্সে এখন চাপে অজিরা। 

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ২৭ ওভারে ১০৫ রান তুলেছে বাংলাদেশ, হারিয়েছে ১ উইকেট। বাংলাদেশের লিড এখন ৮৮ রানের। উইকেটে আছেন নাজমুল ও মুশফিক। শান্ত ৭৯ রানে অপরাজিত, ২৬ রানে মুশফিক।

১ উইকেটে ৯৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মুমিনুল প্রথম সেশনেই আউট হন ৪৯ রানে। তবে শান্তর সঙ্গে ১০২ রানের জুটি গড়েন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরিও করেন তিনি। ১০১ রান করে তামিম ফেরার পর ক্রিজে শান্তর সঙ্গী হন মুশফিকুর রহিম। 

মুশফিক-শান্ত জুটিতেই এখন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অধিনায়ক শান্ত ৭৯ রানে ব্যাত করছেন, আছেন সেঞ্চুরির পথে, মুশফিক খেলছেন ২৬ রানে।