Dhaka Mail Logo

স্পোর্টস / অন্যান্য

সেনা কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১১ পদাতিক ডিভিশন

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট ২০২৬, ০৭:৩৮ পিএম

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছেন ১১ পদাতিক ডিভিশন দল।  আর রানারআপ হয়েছেন ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন ১১ পদাতিক ডিভিশনের ইউপি ল্যান্স কর্পোরাল মো. মনিরুল ইসলাম। আর শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সৈনিক রোহান মিয়া।

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বগুড়া সেনানিবাসে সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সমাপনী অনুষ্ঠানে সেনাসদর ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

এরআগে গত ১ আগস্ট শুরু হওয়া কাবাডি প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

এএম