স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম
বিশ্বকাপের উত্তেজনা শেষ হলেও আলবিসেলেস্তেদের জন্য বিরতি নেই। লিওনেল স্কালোনির দল আগামী সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক বিরতিতে আবার মাঠে নামবে।
আর্জেন্টাইন সাংবাদিক মার্তিন আরেভালো জানিয়েছেন, এই সময়ে আর্জেন্টিনা মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে। একটি নিজেদের দেশে হবে, বাকি দুটি চীনে। মুন্দো আলবিসেলেস্তোর প্রতিবেদন অনুযায়ী ফিফার প্রীতি ম্যাচের সূচিতে এসব খেলা রাখা হয়েছে।
শুধু সেপ্টেম্বর-অক্টোবর নয়, নভেম্বরের বিরতিতেও কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার। তবে ওই ম্যাচগুলোর প্রতিপক্ষ এখনো ঘোষণা হয়নি।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টাইন ভক্তদের আগ্রহ ও বাণিজ্যিক সম্ভাবনা মাথায় রেখেই এসব ম্যাচের স্থান ও সময় ঠিক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিগগিরই আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রতিপক্ষদের নাম ও চূড়ান্ত সূচি প্রকাশ করবে।