Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গেল বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক

০১ আগস্ট ২০২৬, ০৭:৪৫ এএম

অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিপক্ষে টেস্ট খেলার ইচ্ছা থাকে সব ক্রিকেটারেরই। তবে এ সুযোগ বাংলাদেশের মত দলগুলোর জন্য আসে কালেভদ্রে। অজিদের মাটিতে টাইগাররা সবশেষ টেস্ট খেলেছিল দুি যুগেরও বেশি সময় আগে।  ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। সে উদ্দেশ্যে শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে দেশ ছাড়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। 

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে স্থানীয় একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে চোটের কারণে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সাইড স্ট্রেনের চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন দলের তারকা পেসার নাহিদ রানা।

প্রথম টেস্টের বাংলাদেশ দলে থাকছেন না লিটন দাস ও শরিফুল ইসলামও। দুজনই ভুগছেন চোটে। তবে চোট কাটিয়ে দ্বিতীয় টেস্টে ফেরার সম্ভাবনা রয়েছে দুজনেরই।