Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

আর্জেন্টাইন গোলরক্ষককে দলে ভেড়াচ্ছে ম্যানসিটি!

স্পোর্টস ডেস্ক

৩০ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম

গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোয় নিজেদের দলকে আরও শক্তিশালী করার কাজে ব্যস্ত ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার পর এনজোমারেস্কার নেতৃত্বে নতুন যুগ শুরু করা সিটিজেনরা গোলকিপিং বিভাগে অভিজ্ঞতার ছোঁয়া দিতে চায়। আর সেই লক্ষ্যে তাদের রাডারেরয়েছেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী গোলকিপার জেরোনিমো রুল্লি।

নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, জেমস ট্রাফোর্ডের সম্ভাব্য বিদায়ের কারণে বিকল্প খুঁজছে ইংলিশ জায়ান্টরা।আর সেই তালিকার শীর্ষে আছেন ৩৪ বছর বয়সী এই আর্জেন্টাইন। মারেস্কা চান যেকোনো মূল্যে তাকে দলে ভেড়াতে।

বর্তমানে ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইয়ের হয়ে খেলা রুল্লি ২০২৪ সালে সেখানে যোগ দেন। তার সঙ্গে চুক্তি রয়েছে ২০২৭ সালের জুনপর্যন্ত। ট্রান্সফারমার্কট অনুসারে, তার বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ লাখ ইউরো।

রুল্লির অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে উল্লেখযোগ্য সাফল্য। তিনি ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেনএবং ২০২৬ বিশ্বকাপেও দলের অংশ ছিলেন। ইউরোপের বিভিন্ন লিগে দীর্ঘ সময় কাটানোর অভিজ্ঞতা তাকে করে তুলেছে পরিণত নির্ভরযোগ্য।

গোলপোস্টের নিচে আরও একজন অভিজ্ঞ হাত চান মারেস্কা। রুল্লিকে ব্যাকআপ হিসেবে পেলে সিটির গোলকিপিং বিভাগ হবে আরওস্থিতিশীল অভিজ্ঞতায় সমৃদ্ধ। আলোচনা এগোচ্ছে দেখার বিষয়, এই অভিজ্ঞ আর্জেন্টাইন শেষ পর্যন্ত ইতিহাদে আসতে পারেন কিনা।