Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

টিকটকে বিশ্বকাপের উন্মাদনা ছড়াচ্ছেন বাংলাদেশের স্পোর্টস ক্রিয়েটররা

০৫ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম

কোয়ার্টার-ফাইনালের দোরগোড়ায় পৌঁছে ফিফা বিশ্বকাপ এখন শুধু মাঠের লড়াই নয়, ডিজিটাল দুনিয়ায় এক অসাধারণ উন্মাদনার নাম। প্রতি ম্যাচের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে আলোচনা, বিতর্ক আর বিশ্লেষণের। আর বাংলাদেশে এই ঝড়ের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে টিকটক। টেলিভিশনের পর্দা থেকে সরে এসে তরুণ প্রজন্ম এখন রিয়েল-টাইম আপডেট, ম্যাচ অ্যানালিসিস আর ফুটবলের গল্প খুঁজছে টিকটকের স্বল্পদৈর্ঘ্য ভিডিওতে।

টিকটক বিশ্বজুড়ে ফুটবল উৎসবকে আরও বড় করে তুলেছে। ফিফার সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করে প্ল্যাটফর্মটি ক্রিয়েটরদের সঙ্গে মিলে তৈরি করছে আকর্ষক কনটেন্ট। এখন পর্যন্ত ফিফা হ্যাশট্যাগে ১ কোটিরও বেশি ভিডিও পোস্ট হয়েছে, আর চলতি বিশ্বকাপে ফিফা বিশ্বকাপ ২০২৬ হ্যাশট্যাগে ছাড়িয়েছে ৮ লাখেরও বেশি ভিডিও। বাংলাদেশেও এই ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে দারুণ কিছু ক্রিয়েটর ফুটবলপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করছেন।

টকিং টিকিটাকা আজিম নওয়াজের টিকটক অ্যাকাউন্ট বাংলাদেশের ফুটবল কমিউনিটিতে ইতিমধ্যে বেশ জনপ্রিয়। টুর্নামেন্টের সামগ্রিক আলোচনা, ক্লাব ফুটবলের পারফরম্যান্স আর ফুটবলের ইতিহাস নিয়ে সহজবোধ্য ও তথ্যসমৃদ্ধ ভিডিও তৈরি করেন তিনি। তার কনটেন্ট দেখে নতুন প্রজন্ম ফুটবলকে শুধু খেলা নয়, একটা সংস্কৃতি হিসেবে বোঝার সুযোগ পায়।

Sports_Creators_in_FIFA

এদিকে কিক্স অ্যান্ড সিক্স সংক্ষিপ্ত, প্রাণবন্ত ও ব্যাখ্যামূলক ভিডিওর জন্য পরিচিত এই ক্রিয়েটর। ম্যাচ-পরবর্তী রিয়েকশন, খেলোয়াড়দের তুলনামূলক বিশ্লেষণ এবং ট্রেন্ডিং টপিক নিয়ে তার উপস্থাপনা দর্শকদের খুব দ্রুত আকৃষ্ট করে। ফুটবলের সাম্প্রতিক আপডেট যারা সহজে জানতে চান, তাদের জন্য তার অ্যাকাউন্ট একদম আদর্শ।

অন দ্যা ফিল্ড উইথ ফাহিম; যারা শুধু ফলাফল নয়, খেলার গভীরতা বুঝতে চান, তাদের জন্য ফাহিমের কনটেন্ট অমূল্য। ম্যাচের ট্যাকটিক্যাল বিশ্লেষণ, দলের কৌশলগত পরিবর্তন, নির্দিষ্ট খেলোয়াড়ের ভূমিকা সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি। তার ভিডিও দেখলে ফুটবলকে আরও গভীরভাবে উপভোগ করা যায়।

নিশ্চুপ শৌভিক, ফিফার স্মরণীয় মুহূর্ত, খেলোয়াড়দের পেছনের মানুষিক গল্প এবং চলমান টুর্নামেন্টের নানা আঙ্গিক নিয়ে কাজ করেন তিনি। দর্শকদের মতামত জানাতে উৎসাহিত করেন বলে তার পেজে আলোচনা হয় প্রাণবন্ত। এতে শুধু কনটেন্ট নয়, একটা সক্রিয় অনলাইন কমিউনিটিও গড়ে উঠছে।

বিশ্বকাপ যত এগোচ্ছে, তরুণ দর্শকদের মধ্যে ম্যাচের কৌশল, পরিসংখ্যান এবং মাঠের বাইরের গল্প জানার আগ্রহও বাড়ছে। বাংলাদেশের এই স্পোর্টস ক্রিয়েটররা সেই চাহিদা পূরণ করে দিচ্ছেন দারুণ সব কনটেন্টের মাধ্যমে। ফলে ফুটবল আর শুধু একটা খেলা নয়, এটি এখন তরুণ প্রজন্মের কাছে এক অসাধারণ ডিজিটাল অভিজ্ঞতা।