Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

মেসি-নেইমারদের ছাড়িয়ে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে এমবাপের ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

০১ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম

উত্তর আমেরিকার মাটিতে এবারের ফুটবল বিশ্বকাপে একের পর এক জয় তুলে নিয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ফ্রান্স। গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয়লাভ করে গ্রুপসেরা হওয়ার পর রাউন্ড অব ৩২-এ সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিলিয়ান এমবাপের নেতৃত্বে দিদিয়ের দেশমের দল এখন সবার চোখে শিরোপার সবচেয়ে বড় দাবিদার।

তবে মুকুট পুনরুদ্ধারের মিশনটা যে মোটেই সহজ হবে না, তা বলাই বাহুল্য। নক-আউট পর্বের প্রতিটি ধাপে তাদের সামনে অপেক্ষা করছে কঠিন সব প্রতিপক্ষ।

শেষ ৩২-এ সুইডেনকে হারিয়ে ইতিমধ্যে জয়ের স্বাদ পেয়েছে ফরাসিরা। এবার কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। জার্মানিকে বিদায় করে আসা দলটির বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা অপ্টা সুপার কম্পিউটার অনুযায়ী প্রায় ৮৫.৫৪ শতাংশ। অর্থাৎ এই ম্যাচে ফরাসিদের জয় প্রায় নিশ্চিত বলাই চলে।

কোয়ার্টার ফাইনালে অবশ্য কিছুটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো কানাডাকে হারিয়ে সেরা আটে উঠতে পারে। ব্রাজিলকে গ্রুপ পর্বে রুখে দেওয়া আফ্রিকার এই দল এবার আরও সুসংগঠিত ও লড়াকু। তবে সুপার কম্পিউটারের মতে, এখানেও ফ্রান্সের জয়ের সম্ভাবনাই বেশি।

সেমিফাইনালে পৌঁছালে ফ্রান্সের সামনে অপেক্ষা করবে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় ম্যাচ। ব্র্যাকেট অনুযায়ী, স্পেন সবচেয়ে সম্ভাব্য প্রতিপক্ষ। তবে স্পেন হেরে গেলে রোনালদোর পর্তুগালও আসতে পারে। যেই দলই আসুক, ফ্রান্সের জয়ের সম্ভাবনা সুপার কম্পিউটার অনেক বেশি দেখাচ্ছে।

সব বাধা টপকে ফাইনালে উঠলে ফ্রান্সের সামনে থাকবে লাতিন আমেরিকার দুই বাঘ আর্জেন্টিনা কিংবা ব্রাজিল। লিওনেল মেসির আর্জেন্টিনা এলে তা হবে কাতারের ফাইনালের রোমাঞ্চকর প্রতিশোধের লড়াই। অন্যদিকে আর্জেন্টিনা-ব্রাজিলের সম্ভাব্য সেমিফাইনালে যদি ব্রাজিল জয় পায়, তাহলে ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হবে সেলেসাওরা।