Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

স্কটল্যান্ড ম্যাচের আগে ‘অভিশাপ’ ঘিরে ধরছে ব্রাজিলকে, পারবে তো জিততে?

স্পোর্টস ডেস্ক

২৩ জুন ২০২৬, ০৫:০৩ পিএম

বিশ্বকাপের গ্রুপ ‘সি’তে শীর্ষস্থানে থাকা ব্রাজিল আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে জয় তুলে নকআউট পর্বে নিশ্চিত জায়গা করে নিতে চায়। তবে কার্লো আনচেলত্তির দলের সামনে শুধু প্রতিপক্ষই নয়, আরও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন মেক্সিকান রেফারি সিজার আরতুরো রামোস।

আরও পড়ুন-শেষ বত্রিশে আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ হবে কারা?

চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্কটল্যান্ডকে হারালেই শেষ ষোলোয় ওঠা নিশ্চিত হয়ে যাবে। গ্রুপ চ্যাম্পিয়ন না রানার্সআপ হবে, তা নির্ভর করবে মরক্কো-হাইতি ম্যাচের ফলাফলের ওপর।

আরও পড়ুন-আবেদনময়ী পোশাকে বিশ্বকাপ জয় উদযাপন, ভাইরাল মেক্সিকোর মেয়র ( ভিডিও)

রামোসের অধীনে এর আগে দুটি ম্যাচ খেলে কোনো জয় পায়নি ব্রাজিল। ২০১৮ সালের বিশ্বকাপে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র এবং ২০২৪ কোপা আমেরিকায় কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র। দুটি ম্যাচেই রেফারি ছিলেন তিনি। চলতি বিশ্বকাপে এটি রামোসের দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে তিনি ইরান ও নিউজিল্যান্ডের ২-২ গোলের ড্র পরিচালনা করেছেন।

আরও পড়ুন-নগ্ন দেহে বিশ্বকাপের উন্মাদনা ছড়ালেন ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার!

এ মৌসুমে কার্ড দেখানোয় বেশ কঠোর ভূমিকায় দেখা যাচ্ছে এই রেফারিকে। ২০২৫-২৬ মৌসুমে ২৬টি ম্যাচে তিনি ১২৭টি হলুদ কার্ড দেখিয়েছেন, যা প্রতি ম্যাচে গড়ে প্রায় ৪.৯টি। ছেলেদের বিশ্বকাপে এখন পর্যন্ত আটটি ম্যাচ পরিচালনা করেছেন রামোস। এর মধ্যে রয়েছে চারটি গ্রুপ ম্যাচ, দুটি শেষ ষোলো এবং ২০২২ কাতার বিশ্বকাপের ফ্রান্স-মরক্কো সেমিফাইনাল।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড স্পর্শ করতে তাঁর আর মাত্র তিনটি ম্যাচ দরকার। বর্তমান রেকর্ড উজবেকিস্তানের রাভশান ইরমাতভের দখলে।