images

স্পোর্টস / ফুটবল

রানির কামরায় পাওয়া ৫০০ বছরের ফুটবল থাকবে ব্রাজিল ম্যাচে

স্পোর্টস ডেস্ক

২০ জুন ২০২৬, ০১:৩৪ এএম

ফুটবলের শেকড় খুঁজতে গেলে ফিরে তাকাতে হবে কয়েক শতক আগে। তেমনই এক বিস্ময়কর নিদর্শন, যাকে গিনেস বুক বিশ্বের সবচেয়েবয়স্ক ফুটবল হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেটি এখন স্কটল্যান্ড ছেড়ে আটলান্টিক পেরিয়ে আমেরিকায় পা রাখছে। আসন্ন বিশ্বকাপেরউন্মাদনায় অংশ নিতেই এই ঐতিহাসিক যাত্রার আয়োজন।

স্কটিশ শহর স্টার্লিংয়ের একটি রাজপ্রাসাদে রানির ব্যক্তিগত কামরার ছাদের কাঠের কাঠামোর আড়ালে লুকিয়ে ছিল এই বল। গবেষকরানানা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়েছেন যে, ১৫৪০ থেকে ১৫৭০ খ্রিষ্টাব্দের মাঝামাঝি কোনো এক সময়ে এটি বানানো হয়েছিল।উদ্ধারের পর থেকে দীর্ঘ সময় ধরে এটি স্টার্লিংয়ের 'স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম'- পরম যত্নে রাখা ছিল।

নির্মাণশৈলীর অভিনবত্ব

আজকের দিনের আধুনিক ফুটবলের চেয়ে এর গঠন ছিল বেশ আলাদা। মূল উপাদান ভেতরে হাওয়া ধরে রাখার জন্য ব্যবহার করাহয়েছিল শূকরের মূত্রথলি।  বাইরের অংশ মোড়ানো হয়েছিল বেশ পুরু চামড়া দিয়ে। বাতাসে যেন বলটি দ্রুতগতিতে ছুটতে পারে, সেজন্য সেলাই করার পর পুরো চামড়াটি উল্টে নেওয়া হয়েছিল।

IMG_1215

মিয়ামি প্রদর্শনী বিশ্বকাপ ম্যাচ 'দেখা'

মিয়ামির কোরাল গেবলস জাদুঘরে ফুটবল কূটনীতি নিয়ে আয়োজিত বিশেষ এক প্রদর্শনীতে দর্শনার্থীরা এটি স্বচক্ষে দেখার সুযোগ পাবেন বিশ্বকাপের ম্যাচের সময়। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, আগামী ২৪শে জুন স্কটল্যান্ড-ব্রাজিল যে হাই-ভোল্টেজ লড়াইহবে, সেখানে গ্যালারিতে এই প্রাচীন বলটিকেও সসম্মানে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ, জন্মের  ৫০০ বছর পর এই প্রথম সরাসরি কোনোবিশ্বকাপ ম্যাচ মাঠে বসে 'উপভোগ' করতে যাচ্ছে বলটি!

IMG_1216

এই উদ্যোগ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত স্কটিশ জাদুঘরটির প্রধান ক্যারোলিন ম্যাথার্স। তাঁর মতে, ছোট সবার জন্য উন্মুক্ত একটি জাদুঘরেযে আন্তর্জাতিক মানের এমন অমূল্য রত্ন লুকিয়ে থাকতে পারে, তা বিশ্ববাসীকে জানানোর দারুণ এক সুযোগ এটি। নিজেদের সংগ্রহেথাকা এই সম্পদ যখন বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে জায়গা করে নেয়, তখন তা পুরো স্কটল্যান্ডের জন্যই পরম অহংকারের।

উল্লেখ্য, স্কটল্যান্ডের জাতীয় ইতিহাসের সেরা পঁচিশটি ঐতিহ্যের তালিকায় জায়গা করে নিয়েছে এই বলটি। স্মিথ মিউজিয়ামে সংরক্ষিতচল্লিশ হাজারেরও বেশি প্রাচীন নিদর্শনের মধ্যে দর্শনার্থীদের প্রধান আকর্ষণই হলো এই পাঁচশো বছরের পুরোনো ফুটবল।

এসটি