images

স্পোর্টস / ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৯ জুন ২০২৬, ০১:৪০ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ বাঁচাতে আজ টাইগারদের সামনে জয়ের কোনো বিকল্প নেই। সে লক্ষ্য মাথায় নিয়েই মাঠে নামছে লাল-সবুজের দল। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অজিদের বিপক্ষে টসে হেরে আগে বোলিং করবে স্বাগতিকরা। 

বাংলাদেশের দ্বিতীয় টি–টুয়েন্টির দলে পরিবর্তন এসেছে দুটি। বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম ও স্পিনার মেহেদী হাসান। শরীফুলের জায়গায় সুযোগ পেয়েছেন নাহিদ রানা, মেহেদীর জায়গায় নাসুম আহমেদ।

অস্ত্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন লিটন দাস। এ কারণে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। তাঁর বদলে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তাওহিদ হৃদয়। লিটন খেলতে পারবেন না আজও। 

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিশ (উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা এবং স্পেন্সার জনসন।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, আব্দুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।