images

স্পোর্টস / ফুটবল

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জার্মানির বিপক্ষে খেলা হচ্ছে না ওয়াহির

স্পোর্টস ডেস্ক

১৯ জুন ২০২৬, ১২:৫৭ এএম

আইভরি কোস্টের তরুণ স্ট্রাইকার এলিয়ে ওয়াহি ম্যাচ ফিক্সিংসংক্রান্ত তদন্তের কারণে বিশ্বকাপে জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেরআগে কানাডায় যেতে পারেননি। প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় তাকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে আইভরি কোস্টফুটবল ফেডারেশন (এফআইএফ)

এক বিবৃতিতে এফআইএফ জানায়, ওয়াহিকে ঘিরে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সম্পর্কে তারা অবগত থাকলেও তার বিরুদ্ধে কোনোবিচারিক বা প্রশাসনিক কার্যক্রমের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ফেডারেশন এই কঠিন সময়ে খেলোয়াড়টির পাশেথাকার এবং পূর্ণ সমর্থন দেওয়ার কথাও জানিয়েছে।

এফআইএফ আরও জানায়, কানাডায় প্রবেশের অনুমতি না পাওয়ায় ওয়াহি আপাতত যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন। ফলে দলের সঙ্গেকানাডার টরন্টোতে যেতে পারছেন না তিনি।

২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড তার সাবেক ক্লাব ওজিসি নিস-এর হয়ে খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তদন্তের মুখে পড়েন।অভিযোগ রয়েছে, একটি ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড নিয়ে সন্দেহজনক বেটিংয়ের সুযোগ তৈরি করেছিলেন তিনি। বিশ্বকাপ শুরুরদুই সপ্তাহ আগে ঘটনায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে মুক্তি দেওয়া হয় এবং এখনো তার বিরুদ্ধে আনুষ্ঠানিককোনো অভিযোগ আনা হয়নি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে - গোলে হারানোর ম্যাচে দলে ছিলেন ওয়াহি। তবে ২১ জুনগ্রুপের দ্বিতীয় ম্যাচেজার্মানির বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উল্লেখ্য, পরে এফআইএফ জানিয়েছে যে ওয়াহির কানাডায় প্রবেশের জন্য প্রয়োজনীয় অনুমোদন শেষ পর্যন্ত পাওয়া গেছে এবং তিনিদলের সঙ্গে যোগ দিতে পারবেন।